• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
দেওয়ান নাঈম
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি।
প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ০২:০৭ দুপুর

হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে রোমান মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন ঝলঝলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির কড়ইতলী কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আব্দুল কাদির জানান, নিহত রোমান চোরাকারবারি। আমাদের নিয়ন্ত্রণাধীন এলাকা দিয়ে ভারতীয় গরু নিয়া যাওয়ার সময় তেলীখালী ও কড়ইতলী সীমান্ত ফাঁড়ির যোথ টহলদল তাদের চ্যালেন্স করলে তারা বিজিবির উপর হামলা করলে নায়েক রফিকের গোলাভর্তি বন্দুক দিয়ে সাবধান করার জন্য প্রথমে ফাঁকা আওয়াজ করা হয়। পরবর্তীতে আবার রফিকের হাতে আঘাত করলে তার বন্দুক থেকে অনিচ্ছায় গুলি বের হয়ে রোমান নামের এক চোরাকারবারি আহত হয়। পরে হালুয়াঘাট সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে তাঁর পরিবারের অভিযোগ, ইজারাসংক্রান্ত কাগজপত্র নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে তাঁকে গুলি করা হয়।

রোমান উপজেলার ১ নম্বর ভূবনকুড়া ইউনিয়নের বেতকুড়ী গ্রামের আলাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাঘাইতলা বাজারের ইজারাদার ছিলেন।

রোমানের ছোট ভাই আবু রাইহানের অভিযোগ, রাতে এলাকায় গরু খুঁজছিলেন বিজিবি সদস্যরা। খবর পেয়ে তাঁর ভাই ঝলঝলিয়া গ্রামে যান। সেখানে বাঘাইতলা বাজারের ইজারাসংক্রান্ত কাগজপত্র নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে তাঁকে গুলি করা হয়।

আবু রাইহান আরও অভিযোগ করেন, ভোর সাড়ে চারটার দিকে গুলির ঘটনা ঘটলেও প্রায় তিন ঘণ্টা তাঁর ভাইকে ঘটনাস্থলে আটকে রাখা হয়। এ সময় তাঁকে হাসপাতালে নিতে দেওয়া হয়নি। এমনকি কাউকে তাঁর কাছে যেতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

পরিবারের সদস্যদের ভাষ্য, সকাল সাতটার পর রোমানকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। সময় মতো হাসপাতালে নেওয়া হলে তাঁকে বাঁচানো সম্ভব হতো বলে মনে করছেন পরিবারের সদস্যরা।

এদিকে ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা দেখা দেয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে স্থানীয় লোকজন হালুয়াঘাটে সড়ক অবরোধ করেন।

এ বিষয়ে বিজিবি ও মৃত রোমানের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুুতি নিচ্ছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘বিজিবির গুলিতে একজন মারা গেছেন। তবে আসলে কীভাবে কী হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]