• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
মো. রিয়াদ হোসাইন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ০৪:৩০ দুপুর

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

স্বাবলম্বী পরিবার গঠনের প্রত্যয় ও সরকারের অগ্রাধিকারভিত্তিক সামাজিক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদে এই সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলনের অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলাম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে সরকার সম্পূর্ণ বিনামূল্যে ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তনের এই মহতি উদ্যোগ নিয়েছে। পূর্বের পরীক্ষামূলক কার্যক্রমের সফল সমাপ্তির পর দেশব্যাপী একযোগে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জেও তথ্য সংগ্রহ শুরু হয়েছে। নিয়োজিত প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারীরা (Enumerator) বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন।

সভায় ফ্যামিলি কার্ড সেবার সম্পূর্ণ বিনামূল্যে প্রাপ্তির বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। সংশ্লিষ্ট নীতিমালায় স্পষ্ট করা হয়েছে যে, এই সেবা পেতে কোনো নারী পরিবারপ্রধানকে কোনো ফি বা অর্থ প্রদান করতে হবে না। কার্ডের অন্তর্ভুক্তি নিয়ে কোনো ধরনের অর্থ লেনদেন, উপহার বা সুপারিশের সুযোগ নেই এবং এ ধরনের কোনো চাপ বা প্রভাব সম্পূর্ণ অবৈধ বলে গণ্য হবে।

পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে এ দিন অনুষ্ঠানে ১৪ জন তথ্য সংগ্রহকারী এবং ১ জন সুপারভাইজারের মাঝে আনুষ্ঠানিকভাবে আইডি কার্ড ও ১টি করে ট্যাব (Tablet) বিতরণ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলাম বলেন, “সরকারের এই অগ্রাধিকারমূলক ফ্যামিলি কার্ড কার্যক্রমের মূল লক্ষ্য হলো প্রকৃত ও প্রান্তিক জনগোষ্ঠীর সঠিক তথ্য সংগ্রহ করে তাদের সরকারি সহায়তার আওতায় আনা। এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। তাই তথ্য সংগ্রহকালে কোনো চক্র বা ব্যক্তির প্রলোভনে না পড়ে বা আর্থিক লেনদেন না করে, সংশ্লিষ্ট কর্মীদের সঠিক তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা আইসিটি কর্মকর্তা জামিল ভূঁইয়া, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]