নেত্রকোনায় সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও বাস্তবায়ন বিষয়ে অবহিতকরণমূলক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে বক্তব্য দেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. কিবরিয়া চৌধুরী হেলিম এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু প্রমুখ।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘ফ্যামিলি কার্ড কার্যক্রম—স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি।’ এ কার্যক্রমের মাধ্যমে পরিবারের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং স্বাবলম্বী পরিবার গড়ে তোলার লক্ষ্য তুলে ধরেন তিনি। প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ, এর উদ্দেশ্য এবং দেশব্যাপী এ কর্মসূচি সম্পর্কে উপস্থিত সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করা হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর