• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
আসাদ গাজি
শরিয়তপুর প্রতিনিধি
প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬, ০৪:৫০ দুপুর

আ.লীগের সঙ্গে গোপন আঁতাত করে ক্ষমতায় এসেছে বিএনপি: নাহিদ ইসলাম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিদেশে আওয়ামী লীগ এবং দেশে বিএনপিকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে দেশে এখনো শান্তি ফিরে আসেনি। আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে বিএনপি ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘স্বৈরাচার ও চাঁদাবাজ এক হয়ে দেশ ধ্বংসের নীলনকশা করছে।’

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না। অতীতে যারা অর্থ পাচার করেছেন, তাদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা এসেছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন স্তরে সিন্ডিকেট গড়ে ওঠায় পণ্যমূল্য বেড়েছে, যার চাপ বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। তিনি বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কারের আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন এবং অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করলেও দলটি এখনো জনগণের সরকার হয়ে উঠতে পারেনি বলে তাঁর মনে হয়। বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ ও সারের ডিলার নিয়োগে যোগ্যতা ও অভিজ্ঞতার পরিবর্তে দলীয় পরিচয় এবং আত্মীয়তার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সভায় বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, নিয়োগ-বাণিজ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিক শক্তির সদস্যসচিব ঋজু মোর্শেদ, কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন, জেলা এনসিপির সদস্যসচিব সবুজ তালুকদারসহ জেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]