সিরাজগঞ্জের সলঙ্গায় ছেলের মৃত্যুর পরপরই মারা গেলেন মা। ঘটনাটি ঘটেছে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮ টার দিকে বেতুয়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের দ্বিতীয় ছেলে সাইফুল সরকার (৫৯) মারা যায়। স্বজনরা দুপুর ১ টার দিকে সাইফুল ইসলামের লাশ বাড়ি থেকে স্থানীয় কবরস্থানে নিয়ে যায়। পরে সোয়া ১ টার দিকে ছেলের মুত্যুর শোক সইতে না পেরে মৃত সাইফুল ইসলামের মা তারা বানু (৭৭) মারা যায়।
ধুবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর সদস্য সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান বেতুয়া দক্ষিন পাড়া কবরস্থানে মা ও ছেলেকে দাফন করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর