”ঘর থেকে শুরু করি,দুর্যোগ সহনশীল দেশ গডি”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রৌমারী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনার আয়োজনে এবং ফায়ার সার্ভিসের সাবির্ক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে আগুন নিভানোর মহড়া পরিচালনা করা হয় । মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় রৌমারী উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামুস উদ্দিন, উজ্জ্বল দিও প্রজেক্ট ম্যানেজার ফিল্ড ফেসিলিটেটর মো: আব্দুল মালেক, ফিল্ড ফেসিলিটেটর মাকসুদ আক্তার, সরকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ওয়াল্ড ভিশনের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক, সাংবাদিক বৃন্দ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিনিয়ত আমাদের অনেক দূর্ঘটনার কবলে পডতে হয়। তাই ভয়-ভীত না করে সাহসের সাথে দূর্যোগের মোকাবিলা করার জন্য এগিয়ে আসতে হবে। তাহলে আমরা সমাজ থেকে শুরু করে একটি সহনশীল দেশ গডতে পারবো।
সাজু/নিএ
সর্বশেষ খবর