• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৬, ০৬:৫৫ বিকাল

দূর্গাপুজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন দূর্গাপুজা উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের আমদানি - রফতানি কার্যক্রম। সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ (কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত পত্রে বন্ধের বিষয়টি জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর ) দুপুরে সোনাহাট স্থল বন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন জানায়, আগামী১৭ অক্টোবর শনিবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে স্থলবন্দরের কার্যক্রম।

এরপর আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় স্থলবন্দরের সব কার্যক্রম শুরু হবে। সোনাহাট স্থল বন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে ছুটির বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। তিনি আরও জানান, ছুটি শেষে ২৪ অক্টোবর ( শনিবার) থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]