টাঙ্গাইলের সখীপুরে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ তাঁর দ্বিতীয় স্ত্রীর (তালাক প্রাপ্ত) বাড়ির পাশের ধানক্ষেতের কাছে পড়ে থাকতে দেখা গেছে। বুধবার ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চটানপাড়া গ্রামেবএ ঘটনায় ঘটে। দুলু মিয়া ওই এলাকার মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, ১০ বছর আগে তাঁর স্বামী দুলু মিয়া জরিনা বেগম নামের একজনকে বিয়ে করে। এর কিছুদিন তালাকপ্রাপ্ত হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। আমরা বারবার বলেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে।
অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী জরিনা জানান, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
স্থানীয়রা জানায়, দুলু মিয়ার মরদেহ দ্বিতীয় স্ত্রীর (তালাক প্রাপ্ত) বাড়ির পাশের ধানক্ষেতের কাছে পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেয়। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
সখীপুর থানার ওসি মুরাদ হোসেন জানায়, মরদেহটি উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর