• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
মো আবির
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৩:৩১ দুপুর

পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি, ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে জরিমানা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাদুঘর এলাকায় পচা ও খাওয়ার অনুপযোগী ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির অভিযোগে এশিয়া বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ভাদুঘরের এলহামপাড়ায় অবস্থিত এশিয়া বেকারিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বেকারিটির মালিক আলী আজগর।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, এশিয়া বেকারিতে অভিযান চলাকালে পচা ডিম ব্যবহার করে বেকারি পণ্য তৈরির বিষয়টি দেখতে পান কর্মকর্তারা। এ সময় জানা যায়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পচা ও খাওয়ার অনুপযোগী ডিম সংগ্রহ করে বিশেষ রাসায়নিক পদার্থের মাধ্যমে দুর্গন্ধ দূর করার পর সেগুলো বেকারি পণ্য তৈরিতে ব্যবহার করা হতো।

অভিযানের সময় বেকারির মালিক বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মর্মে মুচলেকা দেন।

এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরায় সংঘটিত হলে আইনের সর্বোচ্চ প্রয়োগের বিষয়ে সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদন এবং বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইফতেখারুল আলম রিজভী বলেন পচা ও খাওয়ার অনুপযোগী ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি এবং বিশেষ রাসায়নিকের মাধ্যমে দুর্গন্ধ দূর করে তা খাদ্যপণ্যে ব্যবহারের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

এ ধরনের কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে,পাশাপাশি, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের প্রতিষ্ঠানের ওপর নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]