• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
ফরিদুল ইসলাম রঞ্জু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৩:৩২ দুপুর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: নির্বাচন কমিশনার

ফাইল ফটো

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে গত জাতীয় নির্বাচনের তুলনায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। তাই এ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, এই আসনে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর রয়েছে। আশা করা হচ্ছে, এই পরিবেশ বজায় রেখেই সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।

সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। জাতীয় নির্বাচনের চেয়ে তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকায় পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই।

নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে তিনি জানান, কেউ যাতে অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করার সুযোগ না পান, তা নিশ্চিত করা হবে। কোনো ধরনের অপকর্ম প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ, বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বডি ওন ক্যামেরা ও ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক নির্বাচন পর্যবেক্ষণ করা হবে।

এর আগে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]