বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, আত্মীয়করণ ও দলীয়করণের অভিযোগসহ সর্বত্র দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, তেল-গ্যাস-বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সার সংকটের প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় ঝিনাইদহ শহরের বাইপাস মোড়ে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, জেলা কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস রবিউল ইসলাম, সদর উপজেলার আমীর ডঃ হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি আলঙ্গীর হোসেনসহ প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলনে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সার সংকট এবং জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দলের বক্তব্য তুলে ধরেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর