প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের বৈঠক আগামী রোববার (১৮ অক্টোবর)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহ.সরওয়ার হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১৮ অক্টোবর রোববার ১৮ অক্টোবর দুপুর ২ টা ৩০ মিনিটে নির্বাচন ভবনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সভাপতিত্বে ‘এপিআই’ এর মাধ্যমে পারস্পরিক তথ্য-উপাত্ত আদান-প্রদান (ডাটা ইন্টারঅপারেবিলিটি) বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর প্রতিনিধি দলের সাথে সভা অনুষ্ঠিত হবে।
সভায় সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্যও চিঠিতে বলা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর