ময়মনসিংহের হালুয়াঘাট সংবাদ সম্মেলনে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের থানা রোডে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উপজেলার বাহিরশিমূল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. আক্তার হোসেন তাঁর শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।
গত ১৪ অক্টোবর সিরাজুল ইসলাম শাহীন সংবাদ সম্মেলনে তাঁর সভাপতির দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। আক্তার হোসেনের ভাষ্য, সিরাজুল ইসলাম শাহীনের দেওয়া বক্তব্য ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। এসব বক্তব্যের মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।
তিনি আরো বলেন, বাহিরশিমূল উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী হিসেবে তিনি গর্ববোধ করি। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতি ভালোবাসা থেকে তিনি পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালনে আগ্রহী হন।
তিনি জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে তাঁর শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। পরে কর্তৃপক্ষ এসব তথ্য যাচাই-বাছাই করে তাঁকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করে। এর ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর তিনি দায়িত্ব গ্রহন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন বলে জানান তিনি ।
আক্তার হোসেন আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি হালুয়াঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের তথ্য ও যোগাযোগ বিষয়ক পদে দায়িত্ব পালন করছেন ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর