• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
আল আমিন
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ০৭:২৪ বিকাল

ফুলবাড়িয়ায় মন্ডপ ও মসজিদে প্রবাসীর উপহার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবে পুটিজানা ইউনিয়নে ২১ টি মন্ডপ ও ১১৮ টি মসজিদে ১০ হাজার টাকা করে ১৩ লাখ ৯০ হাজার টাকা উপহার দিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী রাজিব হোসাইন সাদ্দাম।

আজ বৃহস্পতিবার কেশরগঞ্জ বাজার শাফী ইন্টারন্যাশনাল বিদ্যালয় মাঠে ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ টাকা উপহার হিসেবে তোলে দিয়েছেন তাঁর বাবা আলহাজ্ব জিন্নাহ খান।

পুটিজানা ইউনিয়নের বড়খিলা গ্রামের রাজিব হোসাইন সাদ্দাম ২০১২ সালে সিঙ্গাপুর যায়। মাঝে মধ্যে দেশে আসেন। নিজ অর্থায়নে গ্রামীণ রাস্তাঘাট ও সামাজিক প্রতিষ্ঠানে উন্নয়ন মূলক কাজ করেন। মানবিক সহায়তা নিয়ে গ্রামের অসহায় মানুষদের সহযোগীতা করেন।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় উৎসবে পুটিজানা ইউনিয়নের মন্ডপ ও মসজিদের তালিকা করে ১৩৯ টি ধর্মিয় প্রতিষ্ঠানে ১৩ লাখ ৯০ হাজার টাকা তাঁর বাবার মাধ্যমে উপহার দিয়েছেন। দাওশা দর্গাবাড়ি মসজিদের ইমাম হাফেজ মো. সিয়াম মিয়া ও শিবগঞ্জ বাজার কর্মকার বাড়ি মন্ডপের সভাপতি পরিমল চন্দ্র পাল বলেছেন, সিঙ্গাপুর প্রবাসী সদ্দাম নিজ অর্থায়নে অসহায় মানুষের পাশাপাশি গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন।

২১ টি মন্ডপ ও ১১৮ টি মসজিদে ১০ হাজার করে টাকা উপহার দিয়েছেন। রাজিব হোসাইন সাদ্দম জানিয়েছেন, দরিদ্র পরিবারে জন্ম আমার। প্রায় ১৪ বছর আগে সিঙ্গাপুরে গিয়েছেন। এখন আল্লাহ অনেক কিছু দিয়েছেন। গ্রামের দরিদ্র ও অসহায় মানুষ, সামাজিক এবং ধর্মিয় প্রতিষ্ঠানের পাশে দঁড়ানো চেষ্টা করি। হিন্দু সম্প্রদায়ের বড় উৎসবে পুটিজানা ইউনিয়নের সব মন্ডপ ও মসজিদে প্রায় ১৪ লাখ টাকা উপহার দিয়েছি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]