• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ০৯:৫৫ রাত

গণমাধ্যম কর্মীদের সাথে সুনামগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময়

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গণমাধ্যম কর্মীদের সাথে সুনামগঞ্জ সদর হাসপাতাল কতৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৫ অক্টোবর) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তৃপক্ষের আয়োজনে হাসপাতালের কনফারেন্স হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ সোহাগ সভায় সভাপতিত্ব করেন। এসময় সভায় তিনি বলেন, সদর হাসপাতালে ধারন ক্ষমতার চেয়ে তিনগুন বেশি রোগী প্রতিদিনিই চিকিৎসা নিচ্ছেন। এতে চিকিৎসকরা পর্যাপ্ত সেবা দিতে হিমশিম খাচ্ছেন। জনবল, পর্যাপ্ত ঔষুধ, অপ্রতুল অর্থের বরাদ্ধসহ নানা সংকটে বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসাসেবা প্রদানে ব্যঘাত ঘটছে। তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ জানান, ১০০ শয্যার জনবল ২৫০ শয্যায় হলেও সংকটের মধ্যে চিকিৎসা দেয়া লাগছে ৯০০ রোগী কে। হাসপাতালের এসব সমস্যা সমাধানে জেলা সদরের সংসদ সদস্য ছাড়াও জেলার ৫ সংসদ সদস্যের আন্তরিক সহযোগিতা মিলছে এবং সংকটের সমাধান হচ্ছে বলে আশ্বাস দেন তত্বাবধায়ক।

তিনি আরও জানান,ডাক্তার,নার্স ও জনবল সংকটের পরও স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব ভূমিকা রাখায় সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতল দেশের ৮ম স্থান অর্জন করেছে মর্মে জানানো হয়।তিনি হাসপাতালের বিভিন্ন সংকট নিরসন, রোগীদের সুযোগ সুবিধা বৃদ্ধি ও উন্নত স্বাস্থসেবা নিশ্চিতে সম্মিলিতভাবে চিকিৎসা সেবায় সুনামগঞ্জ সদর হাসপাতালকে এগিয়ে নিতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।

আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় ডা.বিষ্ণু প্রসাদ চন্দ, আরএমও রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।

সভার শুরুতে হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থার প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডেন্টাল সার্জন ডাঃ নিশাত তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট মেডিসিন বিশেষজ্ঞ বিষ্ণু প্রসাদ রায়, মেডিকেল অফিসার শিপলু রায়।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]