• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৯ দুপুর

সুনামগঞ্জে মাকে জবাই করে হত্যা করলো ছেলে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নুর আলম নামে এক যুবক তার মাকে জবাই করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঔ যুবককে আটক করেছে। নিহত রেজিনা বেগম(৭৪) সুনামগঞ্জ সদর উপজেলা কাইয়ারগাও গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলা জাহাঙ্গীর নগর ইউনিয়নের কাইয়ারগাও গ্রামের নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে।

আটক নুর আলম দীর্ঘদিন ধরে মানুষিক রোগে ভুগছিলো বলে জানাগেছে। সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রতন শেখ এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন পারিবারিক কলহের জের ধরে ভোরে নুর আলম তার মাকে জবাই করে হত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

এই ঘটনায় ঘাতক ছেলে নুর আলম কে আটক করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]