• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
মোঃ ইমরান হোসেন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৩:৩২ দুপুর

‎তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজিবীকে পিটিয়ে হত্যা!

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সাতক্ষীরার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজিবী ক্ষিতিশ চন্দ্র মন্ডল (৫৫) কে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘের মালিক বিশ্বনাথ ঘোষ সহ তার সাঙ্গপাঙ্গর পিটিয়ে হত্যা করেছেন বলে জানা গেছে। তালা থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ মহসিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ‎ ‎

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৩ টায় উপজেলার জেয়ালা উত্তরখোলা বিলে বিশ্বনাথ ঘোষের ঘেরে এ ঘটনা ঘটে। ‎

‎প্রাপ্ত তথ্যে জানা যায়, শুক্রবার ভোর রাতে জেয়ালা উত্তোরখোলা সরকারী বিলের বিশ্বনাথ ঘোষের ঘের থেকে মৎস্যজিবী ক্ষিতিশ মন্ডল কে আটক করে ঘেরের কর্মচারী গপ্ফার, মৃত্যু গোকুল ঘোষের ছেলে বিশ্বনাথ ঘোষ, মৃত্যু জগন্নাথ ঘোষের ছেলে শিমুল ঘোষ, মোজাল গাজীর ছেলে হাবিবুর গাজী, মুজদিন খার ছেলে ইব্রাহিম খাঁ, সমর ঘোষসহ ১৫-২০ জন লোক সঙ্ঘবদ্ধ হয়ে বেদম মারপিট করে। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে, পিটিয়ে তার পা ও হাত ভেঙ্গে দেয়। সংবাদ পেয়ে তার স্ত্রী সুলেখা মন্ডল তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তী করেন। বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। ‎ ‎প্রত্যক্ষদর্শী পার্থ মন্ডল, প্রকাশ মন্ডলসহ অনেকেই বলেন, লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তার ২ পা ও হাত ভেঙ্গে দায়া হয়েছে, মুখের উপর চোখের নীচে বড় ক্ষত দেখা যাচ্ছে। মাথার তালুর উপর ধারালো দা দিয়ে ৪ টি কোপ দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, মাথার গভীর ক্ষত দিয়ে রক্ত ঝরার কারণে তার মৃত্যু হয়েছে।

নিহতের স্ত্রী সুলেখা মন্ডল বলেন, আনার স্বামী কে মারার খবর পেয়ে বিলে গিয়ে উদ্ধার করি। তখনও কথা বলছিলো। সে আমাকে বলেছে, বিশ্বনাথের ঘরের কর্মচারী গপ্ফার, মৃত্যু গোকুল ঘোষের ছেলে বিশ্বনাথ ঘোষ, মৃত্যু জগন্নাথ ঘোষের ছেলে শিমুল ঘোষ, মোজাল গাজীর ছেলে হাবিবুর গাজী, মুজদিন খার ছেলে ইব্রাহিম খাঁ, সমর ঘোষসহ ১৫-২০ জন লোক সঙ্ঘবদ্ধ হয়ে বেদম মারপিট করে। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে, পিটিয়ে তার পা ও হাত ভেঙ্গে দেয়। আমি ও প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করে সকালে তালা হাসপাতালে ভর্তী করি। বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আমরা আসামীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। ‎ ‎

তালা হাসপাতালের দ্বায়িত্বপ্রাপ্ত ডাঃ সিরাজুল ইসলাম বলেন, ক্ষিতিশ মন্ডল কে মুমূর্ষু অবস্থায় সকাল ৮টায় তালা হাসপাতালে ভর্তী করা হয়। উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করারও প্রক্রিয়া চলছিল। এময় তার মৃত্যু ঘটে। ‎ ‎

তালা থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ মহসিন আলী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠানো হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ‎ ‎

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]