বিদ্যুত, খনিজ ও জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপির সরকারে আসার পর সনাতন ধর্মাবলম্বীদের প্রথম পুজা। তাই তাদের পুজাকে উৎসবমুখর ও শান্তিপুর্ন করতে বিএনপির প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীকে পুজা কমিটির পাশে থেকে তাদের সহযোগিতা করতে হবে।
শুক্রবার সকালে মন্ত্রীর সিরাজগঞ্জের নিজ বাসভবন আব্দুল্লাহ আল মাহমুদ এভিনিউয়ে জেলা বিএনপি, থানা বিএনপি ও পৌর বিএনপির সুপারফাইভদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জাতীয়বাদ হচ্ছে সকল ধর্ম-বর্ন মানুষের একত্বে বসবাস। বিএনপি সেই জাতীয়তাবাদীবাদে বিশ্বাসী বাংলাদেশ গড়ে তুলছে। যেখানে সকল ধর্মের মানুষ তাদের অধিকার নিয়ে বেঁচে থাকবে। তিনি বলেন, পুজার মধ্যে বিএনপিকে বিপদে ফেলতে পরাজিত ফ্যাসিষ্ট ও গুপ্তরা ষড়যন্ত্র করতে পারে। তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এ জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। তিনি প্রশাসনকে শান্তিপুর্নভাবে পুজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সকল প্রকার সহযোগিতার নির্দেশনা প্রদান করেন।
মন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এই প্রথম একজন প্রধানমন্ত্রী দেশের প্রতিটি বিভাগীয় শহরে পুজামন্ডপ পরিদর্শনে যাবেন। এতে তিনি প্রমান করছেন বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, আজিজুর রহমান দুলাল, শ্রী অমরকৃষ্ণ দাস সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর