• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ০১:২০ দুপুর

‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’- ছবি ঘিরে আলোচনা

ছবি: সংগৃহীত

বিনোদন জগতের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একটি পোস্ট কিংবা ছবি ঘিরেই শুরু হয় নানা আলোচনা। এবার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের কয়েকটি নতুন ছবি ও রহস্যময় ক্যাপশন ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী চমক। ছবিগুলোর ক্যাপশনে রসিকতার ছলে তিনি লেখেন, ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’ তাঁর এমন মন্তব্যের পরই বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা।

প্রকাশিত ছবিগুলোতে চমককে বেশ হাসিখুশি ও প্রাণবন্ত দেখা গেছে। তবে ছবিগুলোর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর সঙ্গে তাঁর একটি মুহূর্ত। সেখানে শুভকে নিজের হাতে চমককে খাবার খাইয়ে দিতে দেখা যায়। তাঁদের এই দৃশ্য ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

তবে চমকের ক্যাপশনে ‘আবারও বিয়ে’ করার যে কথা বলা হয়েছে, সেটি রসিকতা নাকি অন্য কোনো প্রসঙ্গকে কেন্দ্র করে লেখা, তা স্পষ্ট নয়। ছবিগুলো প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

উল্লেখ্য, বরিশালে জন্ম নেওয়া রুকাইয়া জাহান চমকের বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ থাকলেও পরিবারের ইচ্ছায় চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করেন তিনি। পরে এমবিবিএস সম্পন্ন করেন।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে পরিচিতি পান চমক। এরপর ২০২০ সাল থেকে নিয়মিত অভিনয় শুরু করেন। ধীরে ধীরে ছোট পর্দায় নিজের অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন চমক। ২০২৪ সালের ২১ জুন কুষ্টিয়ার ব্যবসায়ী আজমান নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ব্যবসার পাশাপাশি অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন তাঁর স্বামী।

চমকের সাম্প্রতিক পোস্টে উঠে আসা বিয়ের প্রসঙ্গ ও আরিফিন শুভর সঙ্গে ছবিটি ঘিরে ভক্তদের আগ্রহ তৈরি হলেও, নতুন করে বিয়ের কোনো ঘটনার বিষয়টি পোস্ট থেকে নিশ্চিত হওয়া যায়নি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]