• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ০৩:৩০ দুপুর

উৎপাদন বন্ধ যমুনা সার কারখানা পরিদর্শন করলেন বিসিআইসি চেয়ারম্যান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা। গত বৃহস্পতিবার তিনি কারখানাটি পরিদর্শন করেন।

কারখানা সূত্রে জানা গেছে, দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে বারবার হোঁচট খাচ্ছে যমুনা সার কারখানা। গ্যাস সংকটের কারণে প্রায় ৮ মাস বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর গ্যাস সংযোগ পেয়ে কারখানাটি পুনরায় চালু করা হয়। এরপর ৫ অক্টোবর অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন শুরু হলেও ৪৩ ঘণ্টা পরই যান্ত্রিক ত্রুটির কারণে দানাদার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।

এমন পরিস্থিতিতে কারখানা পরিদর্শনে আসেন বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা। জেএফসিএল সম্মেলন কক্ষে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সভায় বক্তব্য রাখেন কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন, জিএম (কমার্শিয়াল) আব্দুল হামিদ, অ্যামোনিয়া ও ইউটিলিটি বিভাগের বিভাগীয় প্রধান ফজলুল হক এবং জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার।

মতবিনিময় সভা শেষে বিসিআইসি চেয়ারম্যান কারখানার বাল্ক স্টোর, সারের গুদাম ও কন্ট্রোল রুমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। বিসিআইসির নির্ধারিত সফরসূচি অনুযায়ী, এই পরিদর্শনের মাধ্যমে কারখানার সার্বিক কার্যক্রম ও উৎপাদন অগ্রগতির বিষয়টি পর্যবেক্ষণ করা হয়।

উল্লেখ্য, যমুনা সার কারখানা দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান। দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদনে সক্ষম এই কারখানাটি জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও রাজবাড়ীসহ উত্তরাঞ্চলের ২১টি জেলায় সার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের কৃষি খাতে সার সরবরাহের ক্ষেত্রে এই কারখানার উৎপাদন কার্যক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]