• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ০৪:২০ দুপুর

আশুলিয়ায় সাড়ে ৫ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২, মোটরসাইকেল জব্দ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জাল টাকা তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম। এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের মো. কামাল সরদার (৪৮) ও একই জেলার গৌরনদী থানার চরসি গ্রামের মানিক সরকার (১৯)। তাঁরা গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ভবানীপুর এলাকায় হযরত আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় কামাল সরদারের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ২০০টি এবং ৫০০ টাকা মূল্যমানের ৬১১টি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া জাল নোট তৈরির কাজে ব্যবহৃত নোট শক্ত করার আঠা ও পুরোনো কালো রঙের হোন্ডা ব্র্যান্ডের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অন্যদিকে, মানিক সরকারের হেফাজত থেকে ১০০ টাকা মূল্যমানের ৭২৩টি এবং ৫০ টাকা মূল্যমানের ২৬টি জাল নোট উদ্ধার করা হয়। দুইজনের কাছ থেকে মোট ১ হাজার ৫৬০টি জাল নোট উদ্ধার করা হয়েছে, যার মূল্য ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।

এবিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, জাল টাকা দেশের অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এটি সাধারণ মানুষকে আর্থিক ক্ষতির মুখেও ফেলতে পারে। জাল নোট তৈরি, সরবরাহ ও বাজারজাতকরণের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

জাল টাকার কারবারসহ সব ধরনের অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]