• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ০৪:৩৫ দুপুর

সিরাজগঞ্জের সলঙ্গায় ডাক্তার সোসাইটির উদ্যোগে তালবীজ বপন ও গাছ রোপণ ও বিতরণ 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় ডাক্তার সোসাইটির উদ্যোগে ৩০০ শতাধিক তালবীজ বপন ও ২০০ শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

শুক্রবার ও শনিবার দিনব্যাপী সলঙ্গা থানার পুরানবেড়া–নাইমুড়ী সড়ক, আঙ্গারু–রানীনগর সড়কসহ বিভিন্ন গ্রামের অভ্যন্তরীণ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি কন্ট্রোলার প্রফেসর ডা. খোন্দকার মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শামসুল আলম স্বপন, রাজশাহী মেডিকেল কলেজের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. এম. এ. জলিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন আমানত শাহ গ্রুপের প্রিন্টিং বিভাগের প্রধান প্রকৌশলী আসাদুল ইসলাম আসাদ, পুরানবেড়া গ্রামের ইউপি সদস্য সুজন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সালাম, আলামিন ও জিহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

তালবীজ বপন ও বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নন-রেসিডেন্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) ডা: মো: ওবায়দুর রহমান।

ডা: মো: ওবায়দুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ ও তালবীজ বপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ উদ্যোগের মাধ্যমে সলঙ্গায় পরিবেশবান্ধব ও দুর্যোগসহনশীল জনপদ গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি সলঙ্গা ডাক্তার সোসাইটি দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে ঈদসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ, অসহায় পরিবারকে গরু-ছাগল উপহার দেওয়া এবং দরিদ্র মানুষের ঘর নির্মাণে সহায়তা করা।

পরিবেশ সংরক্ষণ ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখে একটি সুন্দর, সবুজ ও মানবিক সলঙ্গা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির সংশ্লিষ্টরা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]