• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ০৫:৪৭ বিকাল

রোবট ডিজাইন, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং ও স্মার্ট এলইডি ডিসপ্লের চার্জিং এডাপ্টার আনলো ইউগ্রিন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশের বাজারে ইউগ্রিন নেক্সোড আরজি সিডি৩৬১ ৬৫ওয়াট গ্যান ফাস্ট চার্জার নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ আইটি ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ব্যতিক্রমী রোবট-অনুপ্রাণিত ডিজাইন, শক্তিশালী চার্জিং প্রযুক্তি এবং ব্যবহারবান্ধব ফিচারের সমন্বয়ে তৈরি এই চার্জারটি প্রযুক্তিপ্রেমীদের দৈনন্দিন চার্জিং অভিজ্ঞতায় যোগ করেছে ভিন্ন মাত্রা।

চার্জারটিতে রয়েছে- ৬৫ ওয়াটের গ্যান ফাস্ট চার্জিং প্রযুক্তি, যা দ্রুত ও কার্যকরভাবে সামঞ্জস্যপূর্ণ ডিভাইস চার্জ করতে সহায়তা করে। এর দুটি ইউএসবি-সি পোর্ট ও একটি ইউএসবি-এ পোর্টের মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস চার্জ করা যায়। ফলে বাসা, অফিস কিংবা ভ্রমণে একাধিক চার্জার বহনের প্রয়োজন কমে আসে। পণ্যটির নির্মাতা-প্রদত্ত তথ্য অনুযায়ী, এটি ম্যাকবুক এয়ার এম২ ল্যাপটপকে মাত্র ৩০ মিনিটে ০ থেকে ৫১ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম।

ইউগ্রিন নেক্সোড আরজি সিডি৩৬১-এর অন্যতম আকর্ষণ এর রোবটের মুখের আদলে তৈরি এলইডি ডিসপ্লে, যেখানে চার্জিংয়ের বিভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন অভিব্যক্তি দেখা যায়। ফলে সাধারণ চার্জারের তুলনায় এটি যেমন নান্দনিক ও আকর্ষণীয়, তেমনি চার্জিংয়ের অবস্থা বোঝার ক্ষেত্রেও যোগ করেছে ভিন্নধর্মী অভিজ্ঞতা। এর কমপ্যাক্ট ডিজাইন সহজে বহনযোগ্য হওয়ায় দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে ভ্রমণেও এটি সুবিধাজনক।

নিরাপদ চার্জিংয়ের জন্য এতে রয়েছে একাধিক সুরক্ষা ব্যবস্থা, যা শর্ট সার্কিট, অতিরিক্ত লোড, অতিরিক্ত তাপমাত্রা ও অতিরিক্ত ভোল্টেজজনিত ঝুঁকি থেকে সংযুক্ত ডিভাইসকে সুরক্ষায় সহায়তা করে। আধুনিক ডিজাইন, তিনটি চার্জিং পোর্ট এবং ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধার সমন্বয়ে ইউগ্রিন নেক্সোড আরজি সিডি৩৬১ একই চার্জারে একাধিক ডিভাইস চার্জ করার জন্য একটি কার্যকর সমাধান।

ইউগ্রিন নেক্সোড আরজি সিডি৩৬১ ৬৫ওয়াট গ্যান ফাস্ট চার্জার-এর কালো ও বেগুনি ভ্যারিয়েন্ট বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। উভয় ভ্যারিয়েন্টের মূল্য ৩,২০০ টাকা এবং রয়েছে ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনলাইন স্টোর ও শাখাগুলোর মাধ্যমে চার্জারটি সংগ্রহ করা যাবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]