• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ০৬:৪৭ বিকাল

জয়পুরহাটে এসআরবি সংবাদ সম্মেলন ও পূজা মন্ডপ পরিদর্শন করলেন লেঃ কর্নেল ফয়সাল ইশতিয়াক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জয়পুরহাট জেলায় এবার ৩০৯ টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে এ উৎসব উদ্‌যাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এসআরবি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা সদর উপজেলার সবচেয়ে বড় পূজামণ্ডপ মাদারগঞ্জ সহ বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেন এসআরবি- ৫ অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সাল ইশতিয়াক।

এসময় জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাঈদ আনোয়ার রাহী সহ র‍্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র‍্যাব অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সাল ইশতিয়াক জানান, জেলায় এসআরবি সদস্যরা পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ভাবে দায়িত্ব পালন করছে।

এছাড়া নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি । উল্লেখ্য জেলার পাঁচ উপজেলায় এবার ৩০৯ টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]