• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৫৫ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ০৮:৩১ রাত

শেরপুরে দখলমুক্ত জলাধারকে দৃষ্টিনন্দন লেকে রূপ দেওয়ার উদ্যোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার শেরপুর পৌরসভার ফরেস্ট অফিস গেটসংলগ্ন জলাধার দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। দীর্ঘদিন ধরে পানিপ্রবাহ বন্ধ থাকায় জলাধারটি নোংরা ও বেহাল অবস্থায় পড়ে আছে। পাশাপাশি জলাধারসংলগ্ন এলাকায় রয়েছে জলাবদ্ধতার সমস্যা। এসব সমস্যা সমাধানে জলাধারটি পরিষ্কারের পাশাপাশি পৌরসভার নির্মাণাধীন ড্রেনের সঙ্গে এর সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় জলাধার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু। ইউএনও সাইদুজ্জামান হিমু বলেন, একসময় ফরেস্ট অফিসসংলগ্ন জলাধারটিতে পানির স্বাভাবিক প্রবাহ ছিল। কালের বিবর্তনে পানিপ্রবাহ বন্ধ হয়ে জলাধারটি নাজুক অবস্থায় পৌঁছেছে। জলাধারটি দখল করে গড়ে তোলা কয়েকটি অবৈধ স্থাপনা এর আগে উচ্ছেদ করা হয়েছে। এবার উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে স্বেচ্ছাসেবীদের নিয়ে জলাধার পরিষ্কারের কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, পৌরসভার নির্মাণাধীন ড্রেনের সঙ্গে জলাধারটির সংযোগ স্থাপন করা হবে। এতে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা কমবে বলে আশা করা হচ্ছে। জলাধার পরিষ্কারের পর এর দুই পাশে গাছ ও ফুলের গাছ লাগিয়ে স্থানটিকে একটি দৃষ্টিনন্দন লেকে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ইউএনও বলেন, প্রতি শনিবার এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে নিয়মিত এ কার্যক্রম চলবে। এ জন্য বাড়ির আশপাশ ও আঙিনা নিজ দায়িত্বে পরিষ্কার রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিরুল ইসলাম, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসন, ভূমি অফিস ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]