• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১১ মিনিট পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ০৩:৪৪ দুপুর

বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান সামনে রেখে লাঙল, কোদাল, জোয়াল ও কাস্তে হাতে ফসলি জমি রক্ষার দাবিতে কুমিল্লার বুড়িচংয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। বুড়িচং পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার নামে কৃষিজমি দখলের অপচেষ্টা বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বুড়িচং পৌরসভা এলাকার হরিপুর গ্রামে আয়োজিত এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক কৃষক, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন রফিকুল ইসলাম, হারুন, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট ইউনুস, জোৎস্না, রিয়াজ ও আবু তাহের।

এ সময় উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী আলমগীর, প্রবাসী আবুল কাশেম, প্রবাসী এমরান, প্রবাসী সুমন, ইদ্রিস, সাগর, রনি, বাচ্চু, জোৎস্না, জাকির বিল্লাল, লিয়াকত আলী, সুলতান ও সজিবসহ শতাধিক কৃষক।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বুড়িচং পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার নামে একটি প্রভাবশালী মহল স্থানীয় কৃষিজমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। একই সঙ্গে ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ করে কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

বক্তারা বলেন, কৃষিজমি কৃষকের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান অবলম্বন। এসব জমি দখলের অপচেষ্টা কৃষকের জীবন-জীবিকা ও খাদ্য উৎপাদনের জন্য হুমকিস্বরূপ। কৃষিজমি নষ্ট হলে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন এবং কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়বে। তাই কৃষকের জমি রক্ষায় কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘বুড়িচং পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নামে কৃষিজমি দখলের অপচেষ্টা বন্ধ করো, করতে হবে’ এবং ‘কৃষক মেরে স্কুল এন্ড কলেজ নয়’-এমন স্লোগান দেন।

মানববন্ধন থেকে কৃষকদের ফসলি জমি রক্ষা, জমি দখলের অপচেষ্টা বন্ধ এবং মাটি কাটা বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]