পরিবেশবান্ধব মৌচাষ সম্প্রসারণ, মৌচাষিদের জীবিকার উন্নয়ন এবং প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারের লক্ষ্যে বাসাও ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জের সলঙ্গায় ৫০ জন মৌচাষির মাঝে ১৪ প্রজাতির ২ হাজার ৫৫০টি ফলজ, ফুলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রত্যেক মৌচাষিকে ৫১টি করে চারা দেওয়া হয়।
রবিবার বিকেলে সলঙ্গার হাটিকুমরুল বাজারে বাসা ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে এসব চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে বাসা ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক রেজাউল করিম, উত্তরবঙ্গ মৌচাষি সমিতির সভাপতি আব্দুর রশিদসহ স্থানীয় মৌচাষিরা উপস্থিত ছিলেন।
বাসা ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক রেজাউল করিম জানান, মৌমাছির খাদ্যসংকট মোকাবিলা এবং মৌচাষের অনুকূল পরিবেশ তৈরিতে এসব গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এসব গাছ মৌচাষিদের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক হবে।
মৌচাষিরা জানান, এ ধরনের উদ্যোগ মৌচাষিদের জীবিকার উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই মৌচাষ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর