ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামে জাল টাকাসহ গ্রেপ্তার ৪ জনকে দুই দিনের করে রিমান্ড মুঞ্জুর করেছে আদালত। রবিবার (১৮ অক্টোবর) ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার তমা রিমান্ড মুঞ্জুর করেছেন।
গত বৃহস্পতিবার বিকালে ফুলবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ লাখ ১০ হাজার জাল টাকাসহ বরগুনা জেলার তালতলি উপজেলার আ. রশিদ ফকিরের ছেলে মোস্তফা ফকির (৪৮) রাজা বিশ্বাসের ইসমাইল বিশ্বাস (৪৯) ফুলবাড়িয়া উপজেলার শিবপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে গোলাম মোস্তফা (২৮) ও আইয়ুব আলীর ছেলে আবু সাঈদ (২৫) কে গ্রেপ্তার করেন। পরের দিন শুক্রবার গ্রেপ্তারকৃত আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ।
গতকাল রিমান্ড শুনানি শেষ প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মুঞ্জুর করেছেন। ফুলবাড়িয়া থানার পরিদর্শক তদন্ত ও মামলার তদন্তকারী কর্মকর্তা মশিউর রহমান ৪ আসামীর দুই দিন করে রিমান্ড মুঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর