• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ১০:০০ রাত

জবির দ্বিতীয় ক্যাম্পাসে মাছের পোনা অবমুক্ত করলেন ছাত্রদল নেতা জাফর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ। সবুজায়ন, জলজ প্রাণীর বৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক পরিবেশের উন্নয়নের লক্ষ্যে প্রায় দুই হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়।

রবিবার (১৮ অক্টোবর) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুর ও লেকে এ কার্যক্রম পরিচালিত হয়। এর আগে গত ২ অক্টোবর একই ক্যাম্পাসে জাফর আহমেদের উদ্যোগে দুই শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছিল।

কর্মসূচিতে পুকুরে রুই ও তেলাপিয়া এবং লেকে শিং, মাগুর, রুই ও কৈসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয়। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসের জলজ সম্পদের বিকাশের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ বলেন, ‘আমরা চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস কেবল ভবন ও অবকাঠামোয় নয়, প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যেও সমৃদ্ধ হোক। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলজ প্রাণীর আবাসস্থল সমৃদ্ধ করার চিন্তা থেকেই মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, ‘সরকারের সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণমূলক উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা নিজেদের অবস্থান থেকে কাজ করতে চাই। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু প্রশাসন বা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নয়; শিক্ষার্থীসহ সবারই এ ক্ষেত্রে ভূমিকা রয়েছে। জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি সেগুলোর উপযুক্ত পরিবেশ রক্ষা করাও জরুরি।’

জাফর আহমেদ আরও বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়বে বলে তিনি আশা করেন। ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ, জলজ প্রাণীর সংরক্ষণ ও অন্যান্য পরিবেশবান্ধব কার্যক্রম চালু রাখা গেলে দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ ও জীববৈচিত্র্যসমৃদ্ধ করে গড়ে তোলার পথ আরও সুগম হবে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণের পর মাছের পোনা অবমুক্ত করার এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]