শেরপুরের নালিতাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে আহত শ্রী খোকন চন্দ্র বর্মনের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া ভিপি। এ সময় তিনি পূজার আয়োজনের পাশাপাশি আহত খোকন বর্মনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
রবিবার (১৮ জুলাই) রাতে খোকন চন্দ্র বর্মনের ব্যক্তিগত পূজামণ্ডপে যান তিনি। পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি খোকন বর্মনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁর শারীরিক অসুস্থতা ও বর্তমান অবস্থার বিষয়েও খোঁজখবর নেন গোলাম কিবরিয়া।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী, নালিতাবাড়ী পৌরসভা জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, শেরপুর শহর জামায়াতের অফিস সম্পাদক আমিনুর রসুল, উপজেলা যুব বিভাগের কোষাধ্যক্ষ নুর হোসাইন, প্রচার সম্পাদক সজিব আহমেদ, রুবায়েত হাসান তামিম ও ওয়ার্ড সভাপতি রফিজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জুলাই গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মনের ব্যক্তিগত পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়াই ছিল এ সফরের উল্লেখযোগ্য দিক।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর