• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ১২:৫২ দুপুর

নালিতাবাড়ীতে নববধূকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ী আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের এক সপ্তাহ পার না হতেই, পৃথিবী থেকে চির বিদায় নিতে হলো লিমা আক্তার (২০) নামের এক নববধূকে। তার বিয়ে হয়েছে মাত্র ৬ দিন আগে। এরই মধ্যে শ্বশুর বাড়ি থেকে পাঠানো তৈজসপত্র ও অন্যান্য সরঞ্জাম পছন্দ না হওয়ায় শারিরিকভাবে নির্যাতন করে নববধূকে হত্যা করার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে।এই ঘটনায় স্বামী একরামুল হক (২২) ও শাশুড়ি ফরিদা বেগমকে (৫০) আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) ভোররাতে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের পাইখাতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নববধূ পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের সাইদুল ইসলামের কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পারিবারিকভাবে পাশ্ববর্তী হালুয়াঘাট উপজেলার মাঝিয়াইল গ্রামের একরামুলের সাথে এক লাখ ৭০ হাজার টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ে সম্পন্ন হয় নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের পাইখাতলা গ্রামের সাইদুল ইসলামের কনিষ্ঠ কন্যা লিমা আক্তারের। গত রোববার তার স্বামীসহ বাবার বাড়িতে বেড়াতে যায় লিমা। পরে বেড়ানো শেষে মঙ্গলবার বিকেলে স্বামীর বাড়িতে ফিরে আসে। এ সময় বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র শ্বশুরবাড়ির লোকজনের পছন্দ না হওয়ায় এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। রাত তিনটার দিকে লিমার ভগ্নিপতিকে একরামুল ফোন করে জানায় লিমা খুব অসুস্থ হয়ে পড়েছে।

এদিকে, লিমাকে শ্বশুরবাড়ির লোকজন ভোররাত চারটার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। তবে লিমার শরীরে আঘাতের চিহ্ন থাকায় বিয়ষটি পুলিশকে জানানো হলে পুলিশ তাৎক্ষণিক মরদেহ থানায় নিয়ে আসে।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফাহাদ রহমান জানান, হাসপাতালে আনার আগেই ওই নববধূর মৃত্যু হয়েছিল। নিহত নববধু লিমার স্বজনেরা জানান, আমাদের বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়ায় ঝগড়ার একপর্যায়ে লিমাকে শ্বাসরোধ ও শারিরিকভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

তবে স্বামী একরামূল হক জানান, রাতে ঘুমানোর পর মাঝরাতে জেগে হঠাৎ দরজা খোলা দেখে তিনি বাইরে বের হন। এ সময় পাশের একটি সেমিপাকা ঘরের বাইরে সানসেডে ওড়না দিয়ে স্ত্রী লিমার মরদেহ ঝুলে থাকতে দেখে তিনি নিজেই নামিয়ে এনে তার ভাইকে জানান।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান জানান, নববধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী একরামুল ও শাশুড়ি ফরিদা বেগমকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর মর্গে পাঠানো হয়েছে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]