• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ০৭:১৬ বিকাল

অভিনয়ে অনিয়মিত প্রভা, নতুন পরিচয়ে ব্যস্ত অভিনেত্রী

ছবি: সংগৃহীত

দীর্ঘ ক্যারিয়ারে বহু উত্থান-পতন ও ব্যক্তিগত জীবনের ঝড় পেরিয়ে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে অভিনয়কে প্রধান পেশা হিসেবে না রেখে এটিকে ‘দ্বিতীয় পছন্দ’ হিসেবে বেছে নিয়েছেন তিনি। গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে পরিচালক হিসেবে কাজ করাকেই বর্তমানে নিজের মূল ব্যস্ততা হিসেবে দেখছেন এই অভিনেত্রী।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে অসংখ্য নাটক ও টেলিফিল্মে নিজের অবস্থান শক্ত করা প্রভা এখন অভিনয়ে আর কোনো তাড়াহুড়ো করতে চান না। কেবল পছন্দসই গল্প, ভিন্নধারার চরিত্র এবং উপযুক্ত সম্মান ও পারিশ্রমিক মিললেই কেবল তিনি ক্যামেরার সামনে আসেন।

চলতি সময়ে বড় পর্দায় কাজের প্রসঙ্গে প্রভা জানান, তিনি দুটি সরকারি অনুদানের সিনেমায় কাজ করছেন। এর মধ্যে একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ এবং অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। ছবি দুটির গল্প ও চরিত্র ভালো লাগায় তিনি যুক্ত হয়েছেন উল্লেখ করে জানান, চলতি বছরের মধ্যেই এর বাকি অংশের শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।

এর বাইরেও ওটিটি এবং ছোট পর্দায় তার সাম্প্রতিক কিছু কাজ বেশ আলোচনার জন্ম দিয়েছে। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘লুক আ লাইক’ নাটকে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন। এ ছাড়া আহমেদ শাকিল নিসানের পরিচালনায় ‘বর্তমান’ নাটক এবং এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘পরের মেয়ে’ নাটকেও নিয়মিত অভিনয় করছেন তিনি।

প্রভার ব্যক্তিগত জীবনে ক্যারিয়ারের তুঙ্গে থাকাকালীন সময়ে বড় ধরনের ঝড় বয়ে যায়। ২০১০ সালের আগস্টে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ফাঁসের জেরে ২০১১ সালের ফেব্রুয়ারিতে তাদের বিচ্ছেদ ঘটে। এর ফলে তীব্র মানসিক ও সামাজিক আঘাতের মুখে পড়ে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। পরবর্তীতে ২০১২ সালে ব্যবসায়ী মাহমুদ শান্তকে বিয়ে করলেও ২০১৪ সালে সেই সংসারও ভেঙে যায়।

এত প্রতিকূলতা ও বারবার অনলাইন বুলিংয়ের শিকার হওয়া সত্ত্বেও প্রভা হার মানেননি। সব ধাক্কা সামলে ‘সিকান্দার বক্স’সহ বিভিন্ন একক ও ধারাবাহিক নাটকে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে তিনি আবারও অভিনয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। অতীতে সংবাদমাধ্যম বা ছবি-ভিডিওর কমেন্ট বক্স এড়িয়ে চললেও এখন তিনি অনেকটাই সাবলীল। সাইবার বুলিং ও অপপ্রচারের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি বর্তমানে নিজের জীবন ও কাজের গল্প বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই শেয়ার করেন এই অভিনেত্রী।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]