• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
দেওয়ান নাঈম
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি।
প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ০৫:৩৬ বিকাল

মানুষের সেবা-কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই: ফয়সাল আহমেদ রনি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত ছাত্রদল নেতা মির্জা ফয়সাল আহমেদ রনি।

নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের শাসক নয়, একজন সেবক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তার ভাষায়, মানুষের সেবা ও কল্যাণের মধ্যেই নিজেকে বিলিয়ে দিতে চাই। বর্তমানে মির্জা ফয়সাল আহমেদ রনি হালুয়াঘাট পৌর সাবেক ছাত্রদলের প্রতিষ্ঠাকালিক যুগ্ম আহবায়ক সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ময়মনসিংহ উওর ছাত্রদলের সহ - সভাপতি হিসেবে সক্রিয় রয়েছেন।

তার সঙ্গে আলাপকালে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী রাজনীতিক গুণাবলীতে অনুপ্রাণিত হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচ্ছন্ন রাজনীতি ও সরাসরি তদারকি নির্দেশনায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের হাত ধরে আমার রাজনীতিতে পথ চল এবং এখনো তার দিকনির্দেশনায় আমি রাজনীতি কর্মকান্ডে সক্রিয় রয়েছি।

মির্জা ফয়সাল আহমেদ রনি বলেন, রাজনীতিকে তিনি মানুষের সেবার মাধ্যম হিসেবে দেখেন।করোনাকালে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান, অসচ্ছল পরিবারের আর্থিক সহায়তা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান এবং এলাকার ক্রীড়া কার্যক্রমে সহযোগিতাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়েছেন। পাশাপাশি ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা, সেমিনার ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছেন বলেও জানান।

চেয়ারম্যান নির্বাচিত হলে তার প্রথম অগ্রাধিকার হবে ইউনিয়ন থেকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ নির্মূল করা।

পাশাপাশি দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলা এবং যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে পুরো মেয়াদজুড়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করব। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, বর্ষাকালের যোগাযোগ সমস্যা দূরীকরণ, রাস্তা-কালভার্ট সংস্কার ও নতুন সড়ক নির্মাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, ইউনিয়নের স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এই কৃষকদের দুর্ভোগ কমাতে আধুনিক কৃষি উপকরণ সরবরাহ, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে।

কৈচাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের একাধিক বাসিন্দা জানান, মির্জা ফয়সাল আহমেদ রনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করছেন। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।

দলীয় মনোনয়ন প্রসঙ্গে মির্জা ফয়সাল আহমেদ রনি বলেন, দীর্ঘদিন দলের দুঃসময়ে মাঠে থেকে কাজ করেছেন। তাই তিনি আশাবাদী, দল তাকেই মনোনয়ন দেবে। তবে দল যাকেই মনোনয়ন দেবে, তার পক্ষেই কাজ করবেন এবং দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন না বলেও জানান।

মির্জা ফয়সাল আহমেদ রনি বলেন, আমি নির্বাচনে জয়ী হই বা না হই মানুষের পাশে থাকার কাজ কখনো বন্ধ হবে না। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি নাগরিকের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে এবং একজন ব্যতিক্রমধর্মী জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]