ময়মনসিংহের মুক্তাগাছায় ১২০ ফুট চিমনিবিশিষ্ট একটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিয়েছে মোবাইল কোর্ট। একই সঙ্গে ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর/২৬) উপজেলার রাজাবাড়ি এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হোসেন জিসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ফরাজি ব্রিক্স নামের ১২০ ফুট চিমনিবিশিষ্ট সনাতন পদ্ধতির ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়। পাশাপাশি ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ, পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন, মো.শাহিন আলমসহ অন্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ময়মনসিংহ জেলা ও উপজেলা পুলিশ এবং জেলা আনসারের সদস্যরা অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে,পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর