• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
আবু হাসান শেখ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ রাত

প্রাথমিক শিক্ষা অফিস হতে ২৪ সার্ভিস বই গায়েব

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শিক্ষা অফিস হতে ২৪ শিক্ষকের সার্ভিস বই গায়েব হওয়ার ঘটনা ঘটেছে। বইগুলো খুঁজে না পাওয়ায় শিক্ষা অফিসের অব্যবস্থাপনা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। এতে শিক্ষকদের মাঝে তীব্র উৎকন্ঠা ও হতাশা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, জিফিএফ, সমতা বিল, উচ্চতার স্কেল, চিকিৎসা ভাতা, মাতৃত্বকালীন ছুটি, অবসরকালীন ভাতাসহ বিভিন্ন বিলের ফাইল তৈরি ও প্রক্রিয়াকরণের নামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আধিপত্য বিস্তার করে আসছে একটি সিন্ডিকেট। তারা সার্ভিস বুক নিজের খেয়ালখুশিমত গ্রহণ করলেও শিক্ষা অফিস কোনো জবাবদিহিতা বা রেজিস্ট্রিার অনুসরণ করেন না। ফলে চাকরিতে যোগদানের সময় থেকে অবসর পর্যন্ত ব্যক্তিগত, পেশাগত ও আর্থিক সুবিধা সংক্রান্ত সকল তথ্য ধারাবাহিকভাবে লিপিবদ্ধ থাকা সার্ভিস বই হারাঁনোকে রহস্যজনক মনে করছে অনেক শিক্ষক। কর্তৃপক্ষের বাইরে অন্য কারও যে বই ব্যবহার বা সংরক্ষণের সুযোগ নেই, সে বই কিভাবে একজন প্রধান শিক্ষকসহ সিন্ডিকেটের হাতে যায় তা নিয়েও দেখা দিয়েছে রহস্য! উপজেলা শিক্ষা অফিস থেকে ২৪ টি সার্ভিস বই খুঁজে না পাওয়ায় এরকম আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। শিক্ষা অফিস থেকে ২৪ টি সার্ভিস বুক গায়েব হওয়ার পর হতে এসব অভিযোগ উঠেছে। প্রায় ২ মাস ধরে বইগুলো খুঁজে না পাওয়ায় বেতন-ভাতা, অন্যান্য আর্থিক সুবিধা ও চাকুরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জটিলতার শঙ্কাসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তার অবহেলায় বইগুলো গায়েব হয়েছে বলে ভুক্তভোগী শিক্ষকরা মনে করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা অফিসে স্টাফ থাকার পরও বিভিন্ন বিলের ফাইল তৈরি ও প্রক্রিয়াকরণ ছিল কয়েকজন শিক্ষক নেতার হাতে। ইতেমধ্যে ২৪ টি সার্ভিস বই হারিয়ে যাওয়ার ঘটনায় ওই শিক্ষক নেতাদের নাম উঠে আসছে। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষকরা অনলাইন প্লাট ফর্মে জোরালো প্রতিবাদ জানালে ‘শরিফ’ ওরফে মাহমুদ শরিফ, প্রধান শিক্ষক, সরঞ্জাবাড়ী বটতলা সপ্রাবি এর নাম সামনে আসে। উদ্ভুত পরিস্থিতিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মোসা. মাহমুদা খাতুন গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখ ৯ জন শিক্ষককে নিয়ে সার্ভিস বই খোঁজার জন্য একটি অফিস আদেশ জারি করেন। তারা ২৬ টি সার্ভিস বই খুঁজে পাচ্ছে না বলে জানায়। পরে ২ টি বই পাওয়া গেলেও বাকী ২৪টি বই জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা হিসাব রক্ষণ অফিসেও খুঁজে পাওয়া যায়নি।

সার্ভিস বই খুঁজে বের করা অফিস আদেশের এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান শিক্ষক বলেন, প্রধান শিক্ষক মাহমুদ শরিফ সার্ভিস বইসহ বিভিন্ন বিলের কাজ একটি সিন্ডিকেটের মাধ্যমে করেন। অথচ শিক্ষা অফিসের অফিস স্টাফ থাকা সত্তে¡ও ওই প্রধান শিক্ষককে উপজেলা শিক্ষা অফিসার ডেকে এনে কাজ করান। সম্প্রতি তিনি গোপনে ৯টি সার্ভিস বই নিয়ে গেলে জানাজানি হয়। তাৎক্ষনিক তা ফেরতও দেন। ওই শিক্ষক আরও বলেন, শিক্ষা অফিসারের অনুমতি সাপেক্ষে বই গুলি তিনি নিয়ে যান বলে জানায়।

এদিকে সার্ভিস বুক হাঁরানোর পরিস্থিতি বেগতিক দেখে উপজেলা শিক্ষা অফিসার তার অফিসের অফিস সহকারী শাহীনুর ইসলামকে কৈফিয়ত তলব করেন। সে পত্রে তিনি লিখেন, আপনি গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অত্র অফিস হতে বিনা অনুমতিতে কিছু শিক্ষকের সার্ভিস বই সঙ্গে করে নিয়ে যান। ফলে অফিসের কার্যক্রমে বিঘœ সৃষ্টি এবং গোপনীয়তায় ব্যঘাত ঘটে। আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনিক বদলীর সুপারিশ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট করা হবে না তার সন্তোষজনক জবাব ৩ কর্মদিবসের মধ্যে জমাদানের নির্দেশ দেন।

প্রধান শিক্ষক শরিফ মাহমুদ জানান, অফিসের স্টাফ সমতা বিল করার সময় না পাওয়ায় আমাকে করতে বললে বইগুলো নিয়ে যাওয়ার সময় গোপনে নিয়ে যাচ্ছি প্রসঙ্গ উঠলে তাৎক্ষনিক আমি বইগুলো অফিসে দেই।

গদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপা খাতুন বলেন, চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত সার্ভিস বুক খুবেই গুরুত্বপূর্ণ। শিক্ষা অফিসে বই দিয়েছি, তারাই আমাদের বই বের করবে।

পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলিমুজ্জান বলেন, শিক্ষকদের সার্ভিস বই সংরক্ষণসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব শিক্ষা অফিসের। অফিসে যাঁরা দায়িত্ব পালন করেন, তাঁরাই বলতে পারবেন বইগুলো কীভাবে হারিয়ে গেল।

কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রধান শিক্ষক শরীফ মাহমুদ সম্প্রতি ৯টি সার্ভিস বই নিয়ে গেছে বলে তিনি স্বীকার করেন। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মাহমুদা খাতুনের কাছে প্রশ্ন করা হলে তিনি জানান, এই বিষয়টি আমি কিছু জানিনা, তিনি নিজেকে বাঁচানোর জন্য এ কথা বলতে পারেন। এদিকে ২৪ টি সার্ভিস বই হাঁরানোর ঘটনায় তিনি বলেন, আমরা খুঁজছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, ‘বিষয়টি জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]