bd24live
বিএনপি ৫ বছর শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব: রাশেদ প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘আমার দৃষ্টিতে যেটা বুঝি, সেটা হচ্ছে—এই নতুন জালেম বিএনপি। তেলের দাম, গ্যাসের দাম, সিলিন্ডার, সার সংকট, সিন্ডিকেট, দলীয়করণ—এদের অপকর্ম বলে শেষ করা যাবে না। এরা যদি পাঁচ বছর বাংলাদেশে শাসন করে, আমরা দুর্ভিক্ষে মারা যাব।’
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের একটি কমিউনিটি সেন্টারে জাগপার জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, ‘আমরা দুর্ভিক্ষে মরার জন্য আসিনি। আমার প্রাণের সংগঠন ইসলামী ছাত্রশিবিরের একটা লাইন আমি ধারণ করি। ওরাও বলে, ওদের সঙ্গে সঙ্গে আমিও বলি। আমরা তো ওই শহীদি তামান্না নিয়ে এসেছি। আমাদের চোখ রাঙানি দেখিয়ে লাভ নেই। বাংলার মাটি আর ভারতের অঙ্গরাজ্য হবে না। বাংলার মাটিতে আর কোনো নতুন স্বৈরতন্ত্রকে আমরা কায়েম হতে দেব না।’
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তাঁর দৃষ্টিতে উত্তরবঙ্গ শুরু থেকেই অবহেলিত। রাজশাহী শহর বাদে রাজশাহী বিভাগ এবং পুরো রংপুর বিভাগে উল্লেখযোগ্য উন্নয়ন চোখে পড়ে না। মহাসড়কের কিছু অংশ পাকা হলেই কোনো জেলাকে উন্নত বলা যায় না। এ অঞ্চলের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হবে।
রাশেদ প্রধান বলেন, ‘এই অঞ্চলের মানুষ হিসেবে আমরা বলতে পারি, আমাদের বিবেককে জাগিয়ে তুলেছিল এই উত্তরবঙ্গ থেকেই আবু সাঈদ। আমরা তো যুগে যুগেই শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি, আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা নতুন করে নামার জন্য প্রস্তুত আছি, শহীদি তামান্না নিয়ে তৈরি আছি। জুলাই যদি আবার নামাতে হয়, তাহলে আমরা আবার নামব।’
তিনি আরও বলেন, ‘আমি একটা জিনিস স্পষ্ট করতে চাই, এই যুদ্ধটা ১১ দলকে ক্ষমতায় নেওয়ার যুদ্ধ নয়। এই যুদ্ধটা জামায়াতকে ক্ষমতায় নেওয়ার যুদ্ধ নয়। এই যুদ্ধটা বাংলাদেশের যুদ্ধ এবং এই যুদ্ধটাতে আমাদের জয়যুক্ত হতেই হবে।’
ক্ষমতার প্রতি নিজের আকাঙ্ক্ষা নেই উল্লেখ করে জাগপার এই মুখপাত্র বলেন, ‘আমার সামনে ক্ষমতা কোনো ফ্যাক্টর না। ওপরে আল্লাহ আছেন। আল্লাহর কসম করে বলতেছি, আমি খালি মরার আগে এইটুকু দেখতে চাই, এই দেশটা পরিপূর্ণ স্বাধীন এবং সার্বভৌম। এই দেশটার এক ইঞ্চির মধ্যেও ভারতীয় আধিপত্য নাই, দেশটার মধ্যে মানবিকতা আছে, ইনসাফ আছে। আমি এটা চাই, আমি ক্ষমতা চাই না। আমি সেই মানুষ।’
নিজেকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না মন্তব্য করে রাশেদ প্রধান বলেন, ‘আমাকে ভয় দেখায়ে লাভ নাই। আমার বাসা যখন হামলা করে নব্য জালেম বিএনপি, আমি তখন ভয় পাই নাই। আমাকে ভয় দেখানো এত সহজ না। আমার মৃত্যু যেই সেকেন্ডে লেখা আছে, আমি সেই সেকেন্ডে মৃত্যুবরণ করব। কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আর ওই সেকেন্ডের এক সেকেন্ড আগে ইন্ডিয়ানরা, বিএনপি, আওয়ামী লীগ আমাকে মারতে পারবে না, আমি এটা জানি। আর মরব তো একবার।’
জাগপার নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, খেলাফত মজলিসের নওগাঁ জেলা সভাপতি রেজাউর রহমান, এবি পার্টির নওগাঁ জেলা আহ্বায়ক কাজী আতিকুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি
শুক্রবার (১৬ অক্টোবর/২৬) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সাধারণ সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হত্যার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য বড় হুমকি। বক্তারা বলেন, আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের পেছনে কোনো পরিকল্পনা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে।
তাঁরা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিক যাতে হামলা, নির্যাতন কিংবা হত্যার শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের ওপর সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা না গেলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে।
মানববন্ধন থেকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা জোরদার, আলিফ হত্যার সুষ্ঠু বিচার এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল হোসেন, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এ এস এম হোসাইন শাহীদ, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল এবং সাংবাদিক নিয়ামুল কবীর সজলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বরগুনায় জামায়াত নেতার ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানের ওপর হামলা এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরগুনা জেলা শাখা।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামায়াত নেতার ওপর হামলার বর্ণনা দিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে পাথরঘাটা উপজেলার সাবেক আমির ও কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম আহসান বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। কেরামতপুর বাজার থেকে প্রায় ১০০ গজ দূরে কিরণপুর সড়কে বিএনপি নেতা সোলাইমান সাদিকের কয়েকজন সহযোগী তাঁর ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়।
বক্তব্যে আরও বলা হয়, হামলাকারীরা তাঁকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে আহত করেন। এতে তাঁর দুই হাত ও ডান পা ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এর আগে গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখেও একই ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছিল বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। ওই ঘটনায়ও তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বৃহস্পতিবার সকালে নাচনাপাড়া ইউনিয়নের বাসিন্দা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাথরঘাটা উপজেলা সভাপতি নাসির উদ্দিন মুন্সির দোকান ভাঙচুর করে মালামাল ফেলে দেওয়া হয়। এ ছাড়া উপজেলার চরদুয়ানী এলাকার একটি স্থানে চিংড়ি ঘেরের ব্যবসাকে কেন্দ্র করে বিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, এসব ঘটনা এবং কথিত হামলার বিষয়ে এর আগেও সাংবাদিকদের অবহিত করা হয়েছিল। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়ার কথাও উল্লেখ করা হয়। তবে অভিযোগকারীদের দাবি, বারবার প্রতিকার চেয়েও তাঁরা প্রত্যাশিত সুরক্ষা পাননি।
সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করছে বলে দলটির দাবি।
বক্তারা প্রশাসনের প্রতি হামলার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত, দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে পাথরঘাটা উপজেলা ও বরগুনা-২ আসনের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে স্বাক্ষর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমির মাওলানা মুহিবুল্লাহ হারুন।
ভারত থেকে এলো ১৮টি নতুন ট্রেন কোচ, বাড়বে পশ্চিমাঞ্চলের যাত্রীসেবা
বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে ভারত থেকে আনা ২০০টি ব্রডগেজ (বিজি) প্যাসেঞ্জার ক্যারেজের প্রথম চালানের ১৮টি কোচ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে কোচবাহী রেকটি স্টেশনে পৌঁছালে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা কোচগুলো গ্রহণ করেন। নতুন কোচগুলো বহরে যুক্ত হলে পশ্চিমাঞ্চলে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ার পাশাপাশি সেবার মান উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ রেলওয়ের ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ প্রকল্পের আওতায় ভারতের রাইটস লিমিটেড (RITES Limited) এসব কোচ সরবরাহ করছে। ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে গত ১২ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটে প্রথম চালানের কোচগুলো বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।
শুক্রবার দুপুরে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর কোচ গ্রহণের কার্যক্রমে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ভারতীয় সরবরাহকারী প্রতিষ্ঠান রাইটস লিমিটেডের পক্ষে ট্রাফিক ইন্সপেক্টর শুভজিৎ ঘোষের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ হাসিনা খাতুন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফয়সাল মাহমুদ, পাকশীর আরএনবি কমান্ড্যান্ট রেজানুর রহমান, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল ইসলাম এবং দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ম্যানেজার মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই) মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, ২০০টি কোচের মধ্যে প্রথম চালানের ১৮টি কোচ শুক্রবার দুপুরে বাংলাদেশে প্রবেশ করেছে। কোচগুলো রেলওয়ের বহরের জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত। এগুলো যুক্ত হলে পশ্চিমাঞ্চলে যাত্রীসেবা বাড়বে এবং রেলওয়ের আয় বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, প্রথম চালানের ১৮টি কোচের মধ্যে রয়েছে দুটি এসি স্লিপার, তিনটি এসি চেয়ার কোচ, ১১টি নন-এসি চেয়ার কোচ এবং দুটি পাওয়ার কার।
কোচগুলোর প্রাথমিক চলাচল পর্যবেক্ষণ সম্পর্কে মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, চলার সময় কোচগুলোর গতিবিধি বেশ ভালো মনে হয়েছে। এ সময় কোনো অস্বাভাবিক শব্দও পাওয়া যায়নি। কোচগুলোর মান ও চলাচল নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দর্শনা বন্দরে কোচ খালাসের কার্যক্রম শেষে সেগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হবে। সেখানে প্রয়োজনীয় ডিপ্রসেসিং, কমিশনিং ও ট্রায়াল রান সম্পন্ন করা হবে। এ জন্য লোকোমোটিভ, প্রয়োজনীয় ক্রু, টুলভ্যানসহ অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে।
দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ম্যানেজার মামুনুর রশিদ জানান, ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজের প্রথম চালানের ১৮টি কোচ শুক্রবার দুপুরে দর্শনা স্টেশনে পৌঁছেছে। প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার পর কোচগুলো নির্ধারিত গন্তব্যে পাঠানো হবে। বাকি কোচগুলোও পর্যায়ক্রমে বাংলাদেশে আসবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাশা, নতুন কোচগুলো রেলওয়ের বহরে যুক্ত হলে যাত্রীদের ভ্রমণ আরও আরামদায়ক হবে। একই সঙ্গে পশ্চিমাঞ্চলের রেলপথে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়বে এবং রেলওয়ের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাব না, রাজনৈতিকভাবেই মোকাবিলা করবো: এমপি বাবুল
"আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাব না, রাজনৈতিকভাবেই সব মোকাবিলা করব"— বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা জনাব শহিদুল ইসলাম খান বাবুল।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ​‘যুব, ঐক্য, প্রগতি’ স্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের ঢল নামায় পুরো সম্মেলনস্থল এক বিশাল জনসভায় রূপ নেয়। ​সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজিবুল হাসান রাজিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। ​
ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম আজমের সঞ্চালনায় সম্মেলনে যুবদল, বিএনপি ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ​অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত নেতাকর্মীদের সাথে আলোচনা সাপেক্ষে আলগী ইউনিয়নে একটি সুসংগঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী
দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা বর্তমান সরকারের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ।
শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাণীতে বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
বাণীতে তারেক রহমান বলেন, হিন্দুধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন। তিনি ভক্তদের কল্যাণ সাধন, শত্রুর বিনাশ এবং সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের তাৎপর্য অনন্য মাত্রা পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করবেন। ধর্মীয় উৎসব উদযাপনের এই চর্চাই বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য।
তিনি বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে একজন বাংলাদেশি হিসেবে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন প্রকাশ পায়।
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল উপজীব্য উল্লেখ করে তারেক রহমান বলেন, মানবতার কল্যাণ সব ধর্মের অন্যতম প্রধান শিক্ষা। তাই নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি চর্চার পাশাপাশি মানুষের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রাখা জরুরি। এর মাধ্যমে সমাজে শান্তির পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের পতনের পর বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে শুরু হয়েছে দেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ।
তিনি বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের অঙ্গীকার।
দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা উৎসাহ-উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব-আনন্দ উদযাপন করুন।’
রাণীশংকৈলে ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার মহলবাড়ি এলাকায় একটি ইটভাটার পাশ থেকে যতীশ চন্দ্র (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহলবাড়ি এলাকায় আলী ব্রিকস নামে একটি ইটভাটার পাশের ধানক্ষেত সংলগ্ন ফাঁকা জায়গায় মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত যুবক পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন্দ্র চন্দ্রের ছেলে যতীশ চন্দ্র বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই এলাকা দিয়ে চলাচলের সময় পথচারীরা মরদেহটি দেখতে পান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও পরে পরিবারের সদস্যরা এসে পরিচয় নিশ্চিত করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ আল বারী জানান, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।"
বাউফলের দুই ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালীর বাউফলে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। এরই মধ্যে উপজেলার বগা ও নওমালা ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার বগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বামনিকাঠি গ্রামে আয়োজিত এক জনসভায় পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ আনুষ্ঠানিকভাবে দুই প্রার্থীর নাম ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, বগা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন মাওলানা মাওলানা মুজাহিদুল ইসলাম এবং নওমালা ইউনিয়নে মো. শহিদ মৃধা।
জানা গেছে, বগা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুজাহিদুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী জেলা শাখার সাবেক অফিস সম্পাদক ও বাউফল উপজেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। অন্যদিকে, নওমালা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহিদ মৃধা স্থানীয়ভাবে একজন ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে দুই ইউনিয়নে আগেভাগেই প্রার্থী ঘোষণা করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পেঁয়াজ নিয়ে কারসাজি করায় ৩৪৪ কোটি টাকা জরিমানা
ফিলিপাইনে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ার অভিযোগে ছয়টি কোম্পানিকে ১ দশমিক ৭৬ বিলিয়ন পেসো জরিমানা করেছে দেশটির কর্তৃপক্ষ। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৩৪৩ কোটি ৭০ লাখ টাকা। পেঁয়াজ আমদানিকারক, সংরক্ষণ ও পরিবহন খাতের এসব কোম্পানির বিরুদ্ধে যোগসাজশের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ এবং পেঁয়াজের দাম বাড়ানোর অভিযোগ আনা হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ফিলিপাইন কম্পিটিশন কমিশন (পিসিসি) বুধবার জানায়, ২০১৬ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকে এটিই তাদের আরোপ করা সবচেয়ে বড় জরিমানা। কোম্পানিগুলোর বিরুদ্ধে পেঁয়াজ আমদানি, হিমাগারে সংরক্ষণ এবং পাইকারি বিতরণে অবৈধভাবে বাজার ভাগাভাগির পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
২০২২ সালে ফিলিপাইনে পেঁয়াজের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছায়। দেশটির রান্নায় বহুল ব্যবহৃত এই সবজির দাম প্রতি কেজি ৮০০ পেসোতে ওঠে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৬০ টাকা। ওই দাম দেশটির দৈনিক ন্যূনতম মজুরিকেও ছাড়িয়ে গিয়েছিল এবং মাংসের দামের চেয়েও বেশি হয়ে দাঁড়িয়েছিল।
পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তৎকালীন নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের ওপর চাপ তৈরি করে। খাদ্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা মার্কোস সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানির অনুমতি দেন। একই সঙ্গে পেঁয়াজের সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
২০২২ সালের শেষ ভাগ থেকে ২০২৩ সালের শুরুর কয়েক মাসে দেশটিতে পেঁয়াজের সংকট এতটাই তীব্র হয় যে বিভিন্ন রেস্তোরাঁর খাবারের তালিকা থেকেও পেঁয়াজ বাদ পড়ে। এ সময় পেঁয়াজ চোরাচালানের চেষ্টার ঘটনাও সামনে আসে। এমনকি পেঁয়াজের দাম এত বেড়ে যায় যে এক অনুষ্ঠানে এটিকে বিয়ের ফুলের তোড়া হিসেবেও ব্যবহার করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। পরে ২০২৩ সালে স্থানীয়ভাবে পেঁয়াজের বাম্পার ফলন বাজারে আসতে শুরু করলে সংকট কমে এবং দাম স্থিতিশীল হয়।
ফিলিপাইন কম্পিটিশন কমিশনের দাবি, অভিযুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত ও অভিযান চালিয়ে পাওয়া প্রমাণে দেখা গেছে, ছয়টি প্রতিষ্ঠান ২০২০ ও ২০২১ সালে পেঁয়াজ আমদানির জন্য অনুমোদিত ছাড়পত্রের প্রায় ৫০ শতাংশ নিয়ন্ত্রণ করেছিল। তাদের বিরুদ্ধে আমদানি, হিমাগারে সংরক্ষণ এবং পাইকারি বিতরণে অবৈধভাবে বাজার ভাগাভাগির পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
কমিশন জানিয়েছে, এই জরিমানা অর্থনীতির বিভিন্ন খাতে কার্টেল বা যোগসাজশের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অসুস্থ প্রতিযোগিতার ক্ষতিকর প্রভাব থেকে ভোক্তাদের সুরক্ষায় তাদের অঙ্গীকারের প্রতিফলন। পাশাপাশি অভিযুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে দেশটির বিচার বিভাগের মাধ্যমে ফৌজদারি মামলাও হতে পারে।
সূত্র: বিবিসি ও ফিলিপাইন কম্পিটিশন কমিশন (পিসিসি)।
ফার্স্টকমকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালানোর অনুমোদন দিয়েছে বিটিআরসি
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ৩০ সেপ্টেম্বরের নতুন নির্দেশনায় আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটররা নিজস্ব ইন্টার-অপারেটর এক্সচেঞ্জ (আইওএক্স) সুইচ স্থাপন ও পরিচালনার সুযোগ পেয়েছে। ২০০৮ সাল থেকে দেশে আন্তর্জাতিক কল পরিচালনা করে আসছে আইজিডব্লিউ অপারেটররা। তবে ইন্টারনেটভিত্তিক অ্যাপের মাধ্যমে কলের জনপ্রিয়তা বাড়ায় সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ভয়েস কলের পরিমাণ কমেছে। এতে অপারেটরদের সেবা ও নেটওয়ার্ক পরিচালনায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
নতুন নির্দেশনার ফলে অপারেটররা নিজস্ব আইওএক্স সুইচ ও কমন ইন্টারন্যাশনাল পয়েন্টের (সিআইপি) মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারবে। এতে নেটওয়ার্ক সক্ষমতা, কল রাউটিং ও অবকাঠামো উন্নয়নে তাদের নিয়ন্ত্রণ বাড়বে।
বিটিআরসি চেয়ারম্যান জানিয়েছেন, বিদ্যমান আইনের আওতায় জারি করা এ নির্দেশনা সব লাইসেন্সধারী আইজিডব্লিউ অপারেটরের জন্য প্রযোজ্য; কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য নয়। ফার্স্টকমসহ কয়েকটি অপারেটর সিদ্ধান্তটিকে ইতিবাচক হিসেবে দেখছে।
২০১২ সালের এপ্রিলে লাইসেন্স পাওয়া ফার্স্ট কমিউনিকেশনস লিমিটেড (ফার্স্টকম বিডি) প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক অবকাঠামো ও আন্তসংযোগ ব্যবস্থায় বিনিয়োগের পাশাপাশি কারিগরি কার্যক্রম, বিপণন, তথ্যপ্রযুক্তি ও বিলিং খাতে কর্মসংস্থান সৃষ্টি করেছে।
এস আলম গ্রুপ এর মালিকানাধীন প্রতিষ্ঠানটি নেটওয়ার্কের মাধ্যমে ১৮০টিরও বেশি দেশে কল সেবা দিচ্ছে। বর্তমানে তাদের নেটওয়ার্ক সচল রাখার লক্ষ্যমাত্রা ৯৯ দশমিক ৯৯ শতাংশ। বিটিআরসি'র এ সিদ্ধান্ত টেলিযোগাযোগ অবকাঠামোয় বিনিয়োগ ও কার্যক্রম পরিচালনায় স্বাধীনতা বাড়াবে।
২০২৪ সালের ৩ ডিসেম্বর ফার্স্টকম বিডির ওপর ১০০ শতাংশ সেবা বন্ধের নির্দেশ (অপারেশনাল ক্যাপ) জারি করে বিটিআরসি। চলতি বছরের গত ১৬ মার্চ ফার্স্টকমকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম চালুর অনুমোদন দিয়েছে বিটিআরসি।
দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় দুর্নীতি: মনজুরুল ইসলাম ভূঁইয়া
দেশের অগ্রগতি ও উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. মনজুরুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেছেন, চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি এবং গণমাধ্যমকে কুক্ষিগত করার অপচেষ্টা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। সাংবাদিক হত্যা, গুম, খুন ও নির্যাতনের ঘটনা দেখে মনে হচ্ছে, দেশে ফ্যাসিবাদের নতুন প্রতিধ্বনি শোনা যাচ্ছে।
শুক্রবার (১৬ অক্টোবর) নেত্রকোণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ও জেলা আমির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেত্রকোনা পাবলিক হল ও জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে পৃথকভাবে পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. বদরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মনজুরুল ইসলাম ভূঁইয়া।
বক্তব্যে তিনি নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান জামান ফকির হত্যার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো অপশক্তি নির্বাচন বানচাল, কারচুপি কিংবা কেন্দ্র দখলের অপচেষ্টা চালালে নেত্রকোনার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের প্রতিটি কর্মী এবং এ দেশের ১৮ কোটি মানুষ জামায়াতে ইসলামীর কাছে আমানত। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সরকার ব্যর্থ হলে দেশে আবারও জুলাই বিপ্লবের মতো গণ-আন্দোলন সংঘটিত হতে পারে। জুলাইয়ের চেতনাকে মানুষের হৃদয় থেকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ করেন। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গঠিত এ সরকারকে সেই আন্দোলনের চেতনাবিরোধী কোনো কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলনে ভোট গ্রহণের আগে জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গি ও নির্দেশনা-সংবলিত একটি চিঠি পাঠ করে শোনান জেলা জামায়াতের সাবেক আমির ও ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক।
অনুষ্ঠানের শুরুতে দারসুল কোরআন পেশ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জহিরুল ইসলাম, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূঁইয়া, জেলা শুরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ, জেলা মহিলা বিভাগের সেক্রেটারি শায়েরা খাতুন মুক্তা এবং জেলার ১০টি উপজেলার আমির ও সেক্রেটারিরা। সম্মেলনে প্রায় ৮০০ রুকন অংশগ্রহণ করেন।
যশোরে শংকরপুরে অভিযান চালিয়ে ৮টি ককটেল সদৃশ্য বোমা উদ্ধার
যশোর শহরের শংকরপুরে অভিযান চালিয়ে ৮টি ককটেল সদৃশ্য বোমা উদ্ধার করেছে এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে দিকে যশোর পৌরসভার শংকরপুর বালির মাঠ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর বালির মাঠে অভিযান চালানো হয়। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ককটেলসদৃশ আটটি বোমা উদ্ধার করা হয়।
এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল, চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
ঢাকার পল্লবী থানায় রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে করা মামলায় রিমান্ড শেষে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট গুলশান আরাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গত রোববার রাতে ঢাকার দুটি এলাকা থেকে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের পরিদর্শক আলী আকবর তাদের বিরুদ্ধে মামলাটি করেন। সোমবার তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে শুক্রবার তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ। অন্যদিকে, আসামিদের পক্ষে আইনজীবী মো. আতাউর রহমান খান রুকু ও মো. মশিউর রহমান জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে কাওছার আহম্মেদ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, দেবাশীষ কুমার বড়ুয়া ও গুলশান আরার বিরুদ্ধে সরকারবিরোধী বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত থেকে তহবিল সংগ্রহ, সহিংসতায় উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারের অভিযোগ আনা হয়েছে। এজাহারে ‘বাংলাদেশ আওয়ামী লীগ সাপোর্টারস আলফা’ ও ‘বিবিএম ট্রান্সপারেন্সি’ নামে দুটি গ্রুপের উল্লেখ রয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘ইউনিটি কেয়ার’ ও ‘পাবলিক পার্লামেন্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সাবেক সেনাপ্রধান (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে আওয়ামী লীগের পুনর্বাসন এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। ‘কালআজকাল ডটকম’ নামে একটি পেজ তৈরি করে সহিংসতা ও অস্থিতিশীলতায় উসকানি দেওয়ার মতো কনটেন্ট প্রকাশের অভিযোগও করা হয়েছে।
এজাহারে গুলশান আরার বিষয়ে বলা হয়েছে, ২০১৮ সালের ২৭ নভেম্বর জাতীয় নির্বাচনের আগে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সঙ্গে গণভবনে গিয়ে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রকাশ্যে একাত্মতা ও আনুগত্য প্রকাশ করেন।
এ ছাড়া ‘সেনা পরিষদ’ নামে একটি কমিটি গঠন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আইনগতভাবে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা ও অবজ্ঞা ছড়ানোর অভিযোগও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
তরুণদের জাতিসংঘের সদর দপ্তরে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জাতীয় সংসদের এলডি হলে ‘বাংলাদেশ ইউথ মডেল ইউনাইটেড নেশনস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘ফিউচার বাংলাদেশ’-এর আয়োজনে দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণরা জাতীয় ও বৈশ্বিক নীতিবিষয়ক বিতর্কে অংশ নিচ্ছেন।
তরুণদের আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার পরিকল্পনা জানিয়ে মাহ্‌দী আমিন বলেন, দেশব্যাপী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করা হলে প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রতিযোগিতায় চূড়ান্তভাবে বিজয়ীদের সরকারি অর্থায়নে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর ব্যবস্থা করা হবে।
আগামী বছর থেকে এ প্রস্তাব প্রাতিষ্ঠানিকভাবে বাস্তবায়নে সরকার সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বস্ত করেন তিনি। এর মাধ্যমে তরুণরা বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতে পারবে বলে উল্লেখ করেন মাহ্‌দী আমিন।
শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার মধ্যে সমন্বয় করে একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী বলেও জানান তিনি। এ পরিকল্পনার আওতায় দেশজুড়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, নতুন কুঁড়ি, ক্বিরাআত ও হিফজ প্রতিযোগিতা, বিতর্ক এবং কুইজসহ শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক সব আয়োজনে সরকারের সর্বাত্মক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।
তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে মাহ্‌দী আমিন বলেন, আজকের তরুণদের মধ্য থেকেই আগামী দিনে অনেকে সংসদ সদস্য ও নীতিনির্ধারক হিসেবে দেশের নেতৃত্ব দেবেন। শিক্ষা, সংস্কৃতি, শিল্প, রাজনীতি, নীতি প্রণয়ন ও সাংবাদিকতাসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নেবে এবং ইতিবাচক পরিবর্তনের পথ দেখাবে। তরুণদের পাশে থেকে অভিভাবকত্ব, সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকার প্রস্তুত বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তরুণদের উপস্থিতিই প্রমাণ করে, দেশকে নিয়ে তাদের সুন্দর স্বপ্ন ও সুস্পষ্ট লক্ষ্য রয়েছে। নিজেদের প্রজন্মের সেরা হিসেবে গড়ে তুলতে তারা অদম্য প্রত্যয় নিয়ে এগিয়ে আসছে। সুন্দর বাংলাদেশ গড়তে তরুণদের মধ্যে সঠিক মূল্যবোধ, আদর্শ, মেধা, যোগ্যতা ও সততার চর্চা অপরিহার্য।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের অসামান্য অবদানের কথা স্মরণ করে মাহ্‌দী আমিন বলেন, রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে তরুণরাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। তারা এমন একটি বৈষম্যহীন ও মেধাভিত্তিক সমাজের ভিত্তি রচনা করেছে, যেখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাক্‌স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর, যেখানে কোনো নাগরিকের সফল হওয়া কিংবা আত্মবিকাশের সুযোগ পাওয়ার জন্য বিশেষ কোনো রাজনৈতিক দলের পরিচয়ের প্রয়োজন হবে না। সমাজে ন্যায়বিচার ও সমতা বজায় থাকবে এবং রাষ্ট্র পরিচালনায় নিশ্চিত করা হবে স্বচ্ছতা ও কার্যকর জবাবদিহি।
অনুষ্ঠানে নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে মাহ্‌দী আমিন জানান, ২০০৭ সালে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের বারুক কলেজে অধ্যয়নকালে তিনিও ‘মডেল ইউনাইটেড নেশনস’-এ অংশ নিয়েছিলেন। সে সময় বারুক কলেজের প্রতিনিধিত্ব করে জাতিসংঘের সদর দপ্তরেও যাওয়ার সুযোগ হয়েছিল তাঁর।
বর্তমান গণতান্ত্রিক সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, তরুণদের রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষাগত ক্ষেত্রে পূর্ণ ক্ষমতায়ন করতে হবে। নীতি প্রণয়নের প্রতিটি স্তরে তাদের প্রত্যাশা, দৃষ্টিভঙ্গি ও মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কর্মসংস্থান সৃষ্টি, যুগোপযোগী দক্ষতা অর্জন এবং মানবসম্পদ উন্নয়নে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় তরুণদের মতামত সরাসরি যুক্ত করা জরুরি।
শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে তরুণদের সুনির্দিষ্ট প্রস্তাব ও উদ্ভাবনী ধারণা মনোযোগ দিয়ে শোনার জন্য আয়োজকদের আরও বেশি ‘নীতি সংলাপ’ আয়োজনের আহ্বান জানান মাহ্‌দী আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড।
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন।
শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। বাকি দুজন ঢাকা বিভাগের অন্যান্য এলাকার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮ হাজার ৪৪০ জন।
কালিগঞ্জে মৃত ব্যক্তিদের মাগফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
গাজীপুরের কালীগঞ্জে মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত এবং অসুস্থ ব্যক্তিবর্গের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে স্থানীয় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। এতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অত্র অঞ্চলের যেসব নেতাকর্মী ও সাধারণ মানুষ ইন্তেকাল করেছেন, তাঁদের আত্মার মাগফেরাত কামনা এবং যারা বর্তমানে বার্ধক্য ও নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন, তাঁদের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন বলেন, “আমাদের দলের এবং এলাকার যেসব প্রবীণ ও ত্যাগী নেতাকর্মী ইন্তেকাল করেছেন, আমরা গভীর শ্রদ্ধার সাথে তাঁদের অবদান স্মরণ করি। পাশাপাশি যাঁরা আজ অসুস্থ হয়ে বিছানায় দিন কাটাচ্ছেন, তাঁদের সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করছি। দুঃসময়ে ও সুসময়ে মানুষের পাশে থাকা এবং একে অপরের সুখে-দুঃখে ভাগীদার হওয়াই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের দোয়া ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন আকন্দ, ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক গোলচার হোসেন মাষ্টার, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম মাস্টার, যুবদলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন জিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজারুল ইসলাম বিপ্লব, ওয়ার্ড যুবদলের সভাপতি নাঈম হাসান নয়ন, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আনাছ বিন হোসাইন এবং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মোড়ল। এছাড়া স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের কর্মীরা অনুষ্ঠানে শরিক হন।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে এই আয়োজনের মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে।
এবার সরকার বিরোধী বিক্ষোভে নামছে বিজয়ের দল
ভারতের বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া ব্লকের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। ভবিষ্যতে জাতীয় পর্যায়েও জোটের বিক্ষোভ কর্মসূচিতে দলটি অংশ নিতে পারে বলে জানিয়েছেন বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) নেতা থোল থিরুমাভালাভান।
শুক্রবার (১৬ অক্টোবর) সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বক্তব্যে থিরুমাভালাভান জানান, গত ১৫ অক্টোবর চেন্নাইয়ে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে অংশ নেয় টিভিকে।
থিরুমাভালাভান বলেন, টিভিকে ইতিমধ্যে ইন্ডিয়া জোটে যোগ দিয়েছে। দলটি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছে এবং গত বৃহস্পতিবার জোটের বিক্ষোভে অংশ নিয়েছে। সম্প্রতি তামিলনাড়ুতে জোটের রাজ্য শাখার সঙ্গে যুক্ত হওয়ার পর ভবিষ্যতে জাতীয় পর্যায়ের বিক্ষোভেও দলটি অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভারতের নির্বাচন কমিশনের এসআইআর কার্যক্রমের মাধ্যমে ভোটার তালিকা পর্যালোচনা ও হালনাগাদ করা হচ্ছে। তবে বিরোধী দলগুলোর আশঙ্কা, এই প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। এ কারণে ভোটাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে তারা।
চেন্নাইয়ের বিক্ষোভে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিও তোলা হয়। নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কর্মসূচিতে অংশ নেয় বিরোধী দলগুলো।
এদিকে তামিলনাড়ুতে বিরোধী দলগুলোর সঙ্গে টিভিকের রাজনৈতিক যোগাযোগ বাড়ছে। গত ৩ অক্টোবর রাজ্য পর্যায়ে ইন্ডিয়া জোটের একটি বৈঠকেও দলটির প্রতিনিধিরা অংশ নেন। ওই বৈঠকে কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সবাদী), ভিসিকে, মারুমালার্চি দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগাম (এমডিএমকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
থিরুমাভালাভানের বক্তব্য অনুযায়ী, টিভিকে ইতিমধ্যে ইন্ডিয়া জোটের তামিলনাড়ু শাখার কর্মসূচিতে অংশ নিয়েছে। তবে জাতীয় পর্যায়ে দলটির অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা বা বিস্তারিত কর্মপরিকল্পনার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: হিন্দুস্তান টাইমস ও সংবাদ সংস্থা এএনআই।
কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা সেক্টরের আওতাধীন সীমান্তবর্তী ১৭৬টি পূজামণ্ডপে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেক্টরের আওতাধীন ১৪টি সীমান্তবর্তী উপজেলায় চারটি ব্যাটালিয়নের প্রায় দুই থেকে আড়াই হাজার বিজিবি সদস্য সীমান্ত সুরক্ষার পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। এ ছাড়া নিরাপত্তা জোরদারে ৬৫টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) পাশাপাশি স্থাপন করা হয়েছে ছয়টি বেস ক্যাম্প। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিজিবির কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।
বিজিবি জানায়, কুমিল্লা সেক্টরের ৩২৭ কিলোমিটার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১৪টি উপজেলার সীমান্তবর্তী আট কিলোমিটারের মধ্যে ১৫৬টি পূজামণ্ডপ রয়েছে। এছাড়া অন্যান্য এলাকাসহ মোট ১৭৬টি পূজামণ্ডপে নিরাপত্তা দায়িত্ব পালন করবে বিজিবি। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। পাশাপাশি আট প্লাটুন বিজিবি রিজার্ভ হিসেবে প্রস্তুত থাকবে। সব মিলিয়ে ৩৯ প্লাটুন বিজিবি সদস্য নিরবচ্ছিন্নভাবে নিরাপত্তা দায়িত্ব পালন করবেন। কর্নেল রকিবুল হাসান বলেন, পূজা শুরুর আগে ব্রাহ্মণবাড়িয়ার একটি মন্দিরে কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। এ বিষয়ে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। তবে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মিত টহল ও অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রমের মাধ্যমে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূজামণ্ডপে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা কাজ করছেন। এর আগে চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কালীমন্দিরের পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন বিজিবির কর্মকর্তারা। এ সময় পূজার সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং পূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি বদ্ধপরিকর বলে জানান কর্মকর্তারা। পরে বিজিবির পক্ষ থেকে পূজামণ্ডপে বিভিন্ন ধরনের ফল বিতরণ করা হয়। এ সময় ১০ বিজিবির অধিনায়ক মীর আলী এজাজসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী
যুবসমাজকে মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড ও অপসংস্কৃতির ছোবল থেকে দূরে রেখে সুস্থ-সবল ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, মাঠের সক্রিয়তাই পারে তরুণ প্রজন্মকে ইতিবাচক ও গঠনমূলক পথে পরিচালিত করতে।
শুক্রবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় সংলগ্ন ক্লাব চত্বরে 'বসুন্ধরা ক্রীড়া চক্র'-এর নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফেরাতে বর্তমান সরকার নানা যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। তৃণমূল পর্যায়ে সঠিক ক্রীড়া চর্চার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে পারলে প্রত্যন্ত অঞ্চল থেকেও জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব। নবনির্মিত এই ক্লাব ভবনটি এলাকার ক্রীড়ানুরাগী ও যুবসমাজের ক্রীড়া অনুশীলনে নতুন উদ্দীপনা ও প্রেরণা জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বসুন্ধরা ক্রীড়া চক্রের সভাপতি গোলাম মওলা জাফরানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী এবং বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন।
অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী জনতা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ফিতা কেটে বসুন্ধরা ক্রীড়া চক্রের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আবারও আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো আটক হলেন দীপকে। এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পরপরই তাকে আটক করা হয়েছিল।
সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকার গ্রেপ্তারের প্রতিবাদও শুক্রবারের মিছিলের অন্যতম উদ্দেশ্য ছিল। গত ১৩ অক্টোবর ঐতিহাসিক স্থাপনা যন্তর মন্তরকে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থানগুলোর তালিকা থেকে বাদ দেওয়া হয়। এর পরদিন সেখানে জাতীয় পতাকা হাতে প্রবেশ করেছিলেন সৌরভ ও আশুতোষ। পরে তাদের গ্রেপ্তার করে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
শুক্রবার দীপকেকে আটক করার আগে দিল্লি পুলিশের সদস্যরা তার বাসায় গিয়ে মিছিল আয়োজন না করার বিষয়ে একটি নোটিশ দেন।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারায় জারি করা ওই নোটিশে বলা হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার জন্য নয়াদিল্লি পৌর কাউন্সিলের (এনডিএমসি) অনুমতিও নেওয়া হয়নি। এ অবস্থায় সিজেপি মিছিল করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
মহাত্মা গান্ধীর ছবি আঁকা সাদা টি-শার্ট ও জিনস পরা দীপকেকে পুলিশ জানায়, জাতীয় পতাকা ওড়ানো বেআইনি নয়। তবে অনুমতি ছাড়া মিছিল করা এবং লোকসমাগম ঘটানো নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে। এ ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তাকে সতর্ক করা হয়।
৩১ বছর বয়সী এই নেতাকে জাতীয় পতাকা বিধি অনুযায়ী পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের নিয়ম সম্পর্কেও জানানো হয়।
ঘটনাস্থলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়িয়ে বসার ঘরে বসে পুলিশের নোটিশ পড়ছেন দীপকে। কাচের টেবিলে রাখা কয়েকটি কাগজ পরীক্ষা করতে করতে তিনি পুলিশের এক সদস্যকে প্রশ্ন করেন, ‘আপনারা আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনলেন?’ এরপর তাকে নোটিশের বিভিন্ন অংশ পড়ে শোনাতে এবং পুলিশের বক্তব্যের জবাব দিতে দেখা যায়।
সূত্র: এনডিটিভি