• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২৪ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৫৯ রাত

আরএফইডি’র সভাপতি সায়েম, সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর

ছবি: সংগ্রহীত

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি নির্বাচিত হয়েছেন একরামুল হক সায়েম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মো.হুমায়ূন কবীর। 

রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। 

অন্য পদগুলোর মধ্যে সহ-সভাপতি পদে কাওসারা চৌধুরী কুমু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো.আরিফুল ইসলাম , অর্থ সম্পাদক পদে মাসুদ রায়হান পলাশ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক সাইদ রিপন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) দপ্তর সম্পাদক পদে মো.মেহেদী হাসান হাসিব (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাকিল আহমেদ।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে হোমায়রা ফারুকী, আরেফিন শাকিল, আ ন ম মুহিবুব জামান, মো.আল আমিন, হেদায়েত উল্যাহ সীমান্ত নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আশিস সৈকত। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন শেখ নজরুল ইসলাম ও মহিউদ্দিন আলমগীর।

এদিকে ভোট শুরুর আগে কমিশনের লেক চত্ত্বরে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এবারই প্রথমবারের মতো আরএফইডির প্রয়াত সদস্য সাংবাদিক হোসাইন জাকির নামে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড চালু করে সংগঠনটি।

নির্বাচন ও গণতন্ত্র  শীর্ষক বিষয়ে টেলিভিশন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন কাওসারা চৌধুরী কুমু। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে কাজী জেবেল। অনলাইন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন ইকরাম-উদ দৌলা। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন। এসময় নির্বাচন কমিশনার মো. আলমগীর ও নির্বাচন কমিশনার আনিছুর রহমান, ইসি সচিব মো: জাহাংগীর আলম, অতিরিক্ত সচিব ফরহাদ আহম্মেদ খান উপস্থিত ছিলেন। 

এছাড়াও অনুষ্ঠানে rfedbd.com ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com