সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের ওপর হামলার ঘটনার অন্যতম আসামি সাবেক এমপি সাদেক খানকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ আগস্ট) তাকে আটক করা হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঢাকা-১৩ আসনের সাবেক এমপি ছিলেন সাদেক খান।
মার্শা বার্নিকাট ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে বহনকারী গাড়ির ওপর হামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে বাংলাদেশের কাছে একাধিকবার জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। হামলার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়ার এবং এ ব্যাপারে কার্যকর ও নিরপেক্ষ তদন্ত চেয়েছে তারা। রাষ্ট্রদূতের গাড়িতে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার চেয়ে সেই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্রও পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই হামলার অন্যতম আসামি সাদেক খানকে আটক করা হয়েছে।
হামলার ঘটনার নিন্দা জানিয়ে সে সময় বাংলাদেশ সরকার বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে বিবৃতি দেয়। এতে তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
সর্বশেষ খবর