বরিশাল: বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর সাগরদী খালপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জসিম বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জসিম উদ্দিন জুলাই মাসে সিএন্ডবি রোডে বিএনপি নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা ও বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।
ওসি আরও জানান, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর