চাঁদাবাজির অভিযোগে শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও শেরপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে হোসেন আলীকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই আদেশ কার্যকর করেছেন।
দল থেকে বহিষ্কারের পাশাপাশি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হোসেন আলীর কোনো অপকর্মের দায় যুবদল নেবে না। দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়াও, দলীয় পরিচয় ব্যবহার করে হোসেন আলীর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়া মাত্রই আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর