ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুণ্ডা নামক স্থানে বাসচাপায় মুমতাজ আলী (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ফরিদপুর সদর উপজেলার বাখুণ্ডা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ফরিদপুরের আটরশি থেকে যশোরগামী বাসটি বাখুণ্ডা ব্রিজ পার হলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় যাত্রীরা লাফ দিয়ে নামতে থাকলে মুমতাজ আলী গাড়ির পিছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত মুমতাজ আলী যশোর জেলার সদর উপজেলার তেজরোল গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, আটরশি থেকে যশোরগামী বাসটি বাখুণ্ডায় এসে ব্রেকফেল করলে যাত্রীরা লাফ দিয়ে নামার চেষ্টা করে। এতে এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর