জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)—এই তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চূড়ান্ত নিবন্ধনের আগে দলগুলোর বিরুদ্ধে দাবি-আপত্তি জানাতে ১২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কমিশন।
মঙ্গলবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।
এতে বলা হয়েছে, ‘হ্যান্ডশেক’ মার্কায় বাংলাদেশ আম জনগণ পার্টি, ‘শাপলা কলি’ মার্কায় এনসিপি ও ‘কাঁচি’ মার্কায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে। ওই দলগুলোর বিরুদ্ধে কারো কোনো দাবি-আপত্তি থাকলে ইসির সিনিয়র সচিবের কাছে লিখিতভাবে ১২ নভেম্বরের মধ্যে জানাতে হবে।
এর আগে বিকেলে ওই তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব। তিনি বলেন, দাবি-আপত্তি আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর দাবি-আপত্তি নিষ্পত্তির পর বা আপত্তি না থাকলে দলগুলোকে পরবর্তীতে সনদ দেওয়া হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর