বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করা পুলিশ সার্জেন্ট আরিফুল ইসলামকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর জোনে কর্মরত সার্জেন্ট আরিফুল ইসলামকে প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ডিসি (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস বলেন, “সার্জেন্ট আরিফুলকে ডিএমপি সদর দপ্তরের ডিসি (অ্যাডমিন) কার্যালয়ে পাঠানো হয়েছে। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর।”
এর আগে, শুক্রবার দুপুরে রুহুল কবির রিজভী এক অনুষ্ঠান শেষে গাড়িতে উঠতে গেলে সার্জেন্ট আরিফুল তার পা ধরে সালাম করেন। মুহূর্তটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর