বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে কাজ করবেন।
এ বিষয়ে রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন এসি’র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তাসকিন আহমেদ।
চুক্তিতে ওয়ালটনের পক্ষে স্বাক্ষর করেন- সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান। সেসময় ওয়ালটনের অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর