• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
রফিকুল ইসলাম
বান্দরবন প্রতিনিধি
প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৭ রাত

সীমান্ত সড়ক পরিদর্শনে আলীকদমে দুই উপদেষ্টা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‎পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাস্তবায়নাধীন সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের উপদেষ্টারা। ‎ ‎

বুধবার (২৮ জানুয়ারি) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ,সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফাওজুল কবির খান ঢাকা থেকে আর্মি এভিয়েশনের হেলিকপ্টারে করে মেনদনপাড়া আর্মি ক্যাম্পে আগমন করেন। সেখানে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক কর্নেল তানিম শাহরিয়ার উপদেষ্টাদের অভ্যর্থনা জানান। ‎ ‎

পরবর্তীতে সকাল ১১টা ৪৪ মিনিটে প্রয়োজনীয় নিরাপত্তা স্কটসহ সড়ক পথে তারা পোয়ামুহুরী ইসিবি প্রকল্প ক্যাম্পের ১৭ ইসিবির উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১২টা ২৫ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত তারা ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড চট্টগ্রামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত পোয়ামুহুরী ইসিবি প্রকল্প ক্যাম্পের আওতাধীন সীমান্ত পিলার–৫৭ এলাকায় চলমান সড়ক নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন। ‎ ‎

এ সময় উপদেষ্টাদ্বয় প্রকল্পের অগ্রগতি ও ব্যবহৃত কারিগরি পদ্ধতি এবং দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণের চ্যালেঞ্জ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন। তারা নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সমাপ্তে গুরুত্বারোপ করেন।

‎দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত উপদেষ্টাদ্বয় ও সফরসঙ্গীরা পোয়ামুহুরী ইসিবি প্রকল্প ক্যাম্পের অফিসার ম্যাসে মধ্যাহ্নভোজ গ্রহণ করেন।

পরে ১৭ ইসিবি ক্যাম্পের গোলঘরে বিশ্রামের পাশাপাশি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও কৌশলগত আলোচনা করেন। আলোচনায় সীমান্ত সড়ক নির্মাণের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, জরুরি সেবা সহজলভ্য করা এবং দুর্গম এলাকায় রাষ্ট্রীয় উপস্থিতি আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়। দুপুর ২টা ১০ মিনিটে তারা পোয়ামুহুরী প্রকল্প ক্যাম্প ত্যাগ করে মেনদনপাড়া আর্মি ক্যাম্পে প্রত্যাবর্তন করেন। পরে বিকালে সফরসঙ্গীসহ হেলিকপ্টারে করে রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা করেন। ‎ ‎

পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড চট্টগ্রামের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম এনডিসি, পিএসসি,প্রকল্প পরিচালক কর্নেল তানিম শাহরিয়ার এবং স্টাফ অফিসার–১ (পরিকল্পনা) লেফটেন্যান্ট কর্নেল আবু খালেদ আল-মামুন পিএসসি-সহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।

‎‎উপদেষ্টারা বলেন, সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলের দুর্গম জনগোষ্ঠীর সঙ্গে দেশের মূল যোগাযোগ ব্যবস্থার সংযোগ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে এটি উন্নয়ন, নিরাপত্তা ও আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]