• ঢাকা
  • ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৬ ঘন্টা পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৬ সকাল

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান

ফাইল ফটো

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি রাজশাহী ও নওগাঁয় নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন। এছাড়া রাজশাহী থেকে বগুড়া যাওয়ার পথে কয়েকটি পথসভায়ও অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফরের শেষভাগে রাতে নিজ জেলা বগুড়ায় অবস্থান করবেন তিনি।

এই সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। রাজশাহীতে চলছে জোর প্রস্তুতি। মহানগরের মাদ্রাসা মাঠে তৈরি করা হচ্ছে বিশাল সমাবেশ মঞ্চ। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার অপেক্ষায় রয়েছেন দলটির নেতাকর্মীরা।

সফর উপলক্ষে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল বুধবার সমাবেশস্থল পরিদর্শন করেন বিএনপির স্থানীয় নেতারা। এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীর সমাবেশে তিনটি জেলার মোট ১৩ জন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।

রাজশাহীর কর্মসূচি শেষে তিনি নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে দলের নেতৃত্বে সক্রিয় ভূমিকা নেওয়ার পর রাজশাহীতে এটি তারেক রহমানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]