বান্দরবন শহরের বাস স্টেশন এলাকা থেকে দুটি পরিত্যক্ত টিয়ারশেল উদ্ধার করেছে পুলিশ। এগুলোর মধ্যে একটি সক্রিয় অন্যটি নিষ্ক্রিয়। আজ শনিবার দুপুরে পুলিশ খবর পেয়ে এ দুটি টিয়ারশেল উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। এগুলো কিভাবে ওই এলাকায় আসলো এগুলো পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশ জানিয়েছে এই টিয়ারসেল গুলো পুলিশ ব্যবহার করে থাকে। উদ্ধার করার টিয়ারশেলের মধ্যে একটিতে সেফটি পিন অক্ষত আছে অন্যটিতে খোলা রয়েছে।
পুলিশ জানিয়েছে স্থানীয় সূত্রের খবর পেয়ে পুলিশের সদর সার্কেল অফিসার মান্না দে সেখানে অভিযান চালায়। নিরাপদে টিয়ারশেল দুটি উদ্ধার করে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়। এগুলো মূলত টিয়ারশেল নিক্ষেপের গান থেকে জনহাঙ্গামা বিশৃঙ্খল করতে হার করা হয়।
বান্দরবানের পুলিশ সুপার মোঃ আবদুর রহমান জানিয়েছেন টিয়ারশেল গুলো যদিও কোন সমস্যা সৃষ্টি করবে না তবে এগুলো সেখানে কিভাবে আসলো পুলিশ তা তদন্ত করে দেখছে। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে ৫ই আগস্ট ২০২৪ সালে বান্দরবান পুলিশ লাইনে বিশৃঙ্খলা সৃষ্টির সময় এগুলো হয়তো সেখান থেকে হারানো গিয়েছিল।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর