• ঢাকা
  • ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
দেওয়ান নাঈম
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি।
প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৬:৩২ বিকাল

শিক্ষার্থীদের খাদ্যদ্রব্য বিতরণ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে হালুয়াঘাট প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আইল্যান্ড ট্রেডিং লিমিটেডের কর্তৃপক্ষ শাহাদাত হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ৩০ জানুয়ারি রাতে হালুয়াঘাট বাসস্ট্যান্ড নির্বাচনী পথসভায় ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল এবং তার সমর্থক দাবি করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জনপ্রতি ১৩০ টাকা বরাদ্দ থাকলেও মাত্র ২০ থেকে ২৫ টাকার খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। আইল্যান্ড ট্রেডিং লিমিটেডের দাবি, এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, কমলমতি শিশুদের জন্য সপ্তাহের ৫ দিন সরকার নির্ধারিত বরাদ্দ অনুযায়ী যথাযথ নিয়ম মেনেই শিক্ষার্থীদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে। বিতরণকৃত খাদ্যদ্রব্যের তালিকা তুলে ধরে জানানো হয়, রবিবার রুটি ও সিদ্ধ ডিম জনপ্রতি ৩৫ টাকা, সোমবার রুটি জনপ্রতি ২২ টাকা, মঙ্গলবার কলা জনপ্রতি ৯ টাকা ৫০ পয়সা, বুধবার রুটি ও সিদ্ধ ডিম জনপ্রতি ৩৫ টাকা এবং বৃহস্পতিবার রুটি ও সিদ্ধ ডিম জনপ্রতি ৩৫ টাকা ভ্যাট ও ট্যাক্সসহ।

সংবাদ সম্মেলনে আরও বলেন,সরকারি টেন্ডারের মাধ্যমে কাজ পেয়েছি এবং এসব তথ্য সংশ্লিষ্ট দপ্তরে যাচাই করলে এর সত্যতা পাওয়া যাবে। শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের অনিয়ম ছাড়াই সরকারের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত খাদ্যদ্রব্য সরবরাহ করা হয়েছে।

আইল্যান্ড ট্রেডিং লিমিটেডের পক্ষ থেকে আরও অভিযোগ বলেন, ময়মনসিংহ-১ আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল ও তার সমর্থকরা পরিকল্পিতভাবে এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।

সংবাদ সম্মেলনের শেষে আইল্যান্ড ট্রেডিং লিমিটেড ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য সরকার নির্ধারিত খাদ্যদ্রব্য যথাযথভাবে বিতরণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]