• ঢাকা
  • ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৯ বিকাল

জামায়াতকে দেখার আহ্বান অধ্যাপক মুজিবুর রহমানের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সব দলকে দেখা শেষ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি, এবার জামায়াতকে দেখুন। জয়পুরহাট-১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, তোমাদের মধ্যে একটা দল থাকবে, যারা কল্যাণের জন্য মানুষকে আহ্বান জানাবে ও ভালো কাজের নির্দেশ দেবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে। যারা আল্লাহর আইন চালু করে, তাঁদেরকে আল্লাহর দল বলা হয়। আর যারা আল্লাহর আইন চালু করে না, যে নামেই হোক না কেন, যারা আল্লাহর বিধান চালু করতে রাজি নয়, সেই সমস্ত দলকে আল্লাহর পরিভাষায় শয়তানের দল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার বিকেল ৩টায় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জয়পুরহাট-১ আসনের জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাঈদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনের জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ ও ২ আসনসহ বাংলাদেশের সব দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অপরদিকে, জয়পুরহাট-২ আসন এলাকার ক্ষেতলাল সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভাতেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]