• ঢাকা
  • ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৩ মিনিট পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৮:১৪ রাত

বরগুনার পাথরঘাটায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনার পাথরঘাটা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

শনিবার ৩১ জানুয়ারি বুধবার দুপুর ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরঘাটা নৌবাহিনী কন্টিনজেন্ট এবং থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া এলাকা হইতে মৃত: রশিদ মিয়ার ছেলে মোঃ আলম হোসেন আলো(৪৫) ও তার সহযোগী একই গ্রামের মৃত এসকান্দার খাঁ এর ছেলে মো: আফজাল খাঁ কে আটক করা হয়।

নৌবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা নৌবাহিনী ক্যান্টিনজেট ও পাথরঘাটা থানা পুলিশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ১কেজি ৫০গ্রাম গাঁজা,নগদ ২১ হাজার ৫০৯,০২টি বাটন মোবাইল ও ১টি ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয়রা উক্ত অভিযানটিকে নৌবাহিনীর প্রতি মানুষের আস্থা বহুগুণ বাড়বে বলে মনে করেন।

নৌবাহিনী জানায় নির্বাচনকে সামনে রেখে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে যৌথ বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামিদের গ্রেফতার করা হবে।অভিযান শেষে আসামিদের উদ্ধারকৃত মালামাল সহ পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]